কমলনগরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিক মাহফুজের ওপর স’ন্ত্রা’সী হা’ম’লা, হাসপাতালে দেখতে গেলেন সহকর্মীরা

কবির হোসেন রাকিব, লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগরে সংবাদ সংগ্রহের সময় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক খোলা কাগজ পত্রিকার কমলনগর প্রতিনিধি ও সংবাদকর্মী মাহফুজ। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাংবাদিক মাহফুজের ওপর হামলার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের সাধারণ সম্পাদক এবং মর্নিং অবজারভার পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ও কমলনগর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক সাংবাদিক কবির হোসেন রাকিবসহ অন্যান্য সহকর্মীরা।

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক মাহফুজের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তারা এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় সাংবাদিক নেতৃবৃন্দের পক্ষ থেকে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সাংবাদিকদের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ। তারা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram