কর্ণফুলীতে পুলিশের পৃথক অভিযান: আওয়ামী লীগের দুই নেতাসহ গ্রে’প্তা’র ৯

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলীতে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করা দুজনসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত, পরোয়ানাভুক্ত ও অভিযুক্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কর্ণফুলী থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অর্থঋণ মামলায় সাজাপ্রাপ্ত একজন, চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশের মামলায় চারজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুজন এবং জিআর পরোয়ানামূলে আরও দুজন রয়েছেন।

সিএমপির বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) মো. সোহেল রানা পিপিএম-সেবা এবং সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) নাফিস ইনসানের তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী থানার ওসি নূর আহমেদ।

পুলিশ জানায়, অর্থঋণ আদালতের ১৩৪১/২৫ নম্বর মামলায় অর্থঋণ আইনের ৩৪ ধারায় সাজাপ্রাপ্ত জেসমিন আক্তার রাবিবকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মহানগর পুলিশ অধ্যাদেশের ৮৮ ধারায় মইজ্জ্যারটেক এলাকা থেকে মঞ্জুরুল হক রানা (২১), মো. শাহজাহান (২৪), মাফু আলম (২৬) ও মো. রাকিব (৩০) নামের চারজনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে পুলিশি তথ্যে উল্লেখ করা গোলাম মোস্তফা রাভেল (৩০) ও তাহের আহমেদ (৫০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় ১১ নভেম্বর দায়ের করা ১৭ নম্বর মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(২), ৮, ৯ ও ১০ ধারায় অভিযোগ রয়েছে।

এ ছাড়া জিআর পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়েছে মো. লোকমান (৪১) ও মো. শাহেদ (৪০) নামের আরও দুজনকে। তাদের মধ্যে লোকমানের বিরুদ্ধে বাকলিয়া থানায় ২০২৪ সালে দায়ের করা একটি মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় এবং শাহেদের বিরুদ্ধে পটিয়া থানায় ২০২৬ সালে দায়ের করা একটি মামলায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারায় অভিযোগ রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ৯ জনকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram

“চট্টগ্রামে কাস্টমসের ভিতরে আরেক কাস্টমস! এইচএস কোড ভুল দেখিয়ে কোটি টাকা দাবি! সিএন্ডএফ ব্যবসায়ীরা বলছেন – ম্যানেজ না করলে হয়রানির শেষ নাই! বীর চট্টলা টিভির হাতে অডিও রেকর্ডিং!” (পার্ট-০১)