কর্ণফুলীতে ১০ হাজার পিস ই’য়া’বা’সহ মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রে’প্তা’র, জব্দ হার্ডজীপ।

চট্টগ্রামের কর্ণফুলীতে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসিবুর রহমান (৩৯) নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের হার্ডজীপ গাড়ি জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে কর্ণফুলী থানাধীন শিকলবাহা চরফরিদ এলাকার ফসিল সিএনজি গ্যাস ফিলিং স্টেশনসংলগ্ন ‘সৈয়দ স্টোর’ নামের দোকানের সামনে পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সিএমপির ডিবি (বন্দর/পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী মো. আব্দুর রহিমের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন স্পেশাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী (বিপিএম-সেবা)।

গ্রেপ্তার হাসিবুর রহমানের পিতা মৃত আব্দুর রকিব শেখ এবং মাতা হাসিনা বেগম। তার স্থায়ী ঠিকানা গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়নের শিবপুর (শেখ বাড়ি) গ্রামে। বর্তমানে তিনি খুলনা সদর উপজেলার বাগমারা মেইন রোডের ১১ নম্বর বাড়িতে বসবাস করেন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ে কর্মরত বলে জানা গেছে।

পুলিশ জানায়, অভিযানের সময় হাসিবুর রহমানের হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ঘ-১৮-১৩১৭ নম্বরের একটি কালো রঙের হার্ডজীপ গাড়ি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram