
দুবাইয়ে লিটন -এর ভিডিও ভাইরাল – চট্টগ্রামে তোলপাড়”চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর লিটনকে নিয়ে তোলপাড়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে – যেখানে তাকে তার চতুর্থ স্ত্রীর সাথে রোমাঞ্চকর অবস্থায় দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে – এই ভিডিওকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে তুমুল তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেকেই মন্তব্য করছেন – এটি কোনো নামিদামি পর্ন সাইটের বিজ্ঞাপনের মতো লাগছে – তবে এই ভিডিওর সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি – বীর চট্টলা টিভি কোনো অশ্লীল ফুটেজ প্রচার করে না।”
“কে এই লিটন? অনুসন্ধানে যা জানা যায় –
দায়িত্বে থাকাকালীন অবৈধ সিগারেটের ব্যান্ডরোল আর নকল বিদেশি সিগারেট তৈরি – এমন শতাধিক বিতর্কিত কর্মকাণ্ডে নাম জড়িয়েছিল তার – এমনটাই অভিযোগ উঠেছিল বিভিন্ন গণমাধ্যমে।
ব্যক্তিগত জীবনেও বিতর্ক – দুই বোনকে একসঙ্গে বিয়ে করার চাঞ্চল্যকর ঘটনা ছাড়াও তার ঝুলিতে তিনটি বিয়ের রেকর্ড – সম্প্রতি তিনি সম্পন্ন করেছেন তার চতুর্থ বিয়ে – এমনটাই দাবি ভাইরাল পোস্টগুলোতে।
সবচেয়ে গুরুতর অভিযোগ – ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিজের অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী ও কিশোর গ্যাং নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন লিটন – তার নিয়ন্ত্রিত বাহিনীর গুলিতে আহত হন বহু আন্দোলনকারী শিক্ষার্থী – এমন অভিযোগে চট্টগ্রাম জুড়ে ত্রাস সৃষ্টি করে সরকার পতনের পর কৌশলে দেশ ছেড়ে পালিয়ে যান এই বিতর্কিত নেতা।”
“গত ৫ আগস্টের পর দেশের লাখ লাখ সাধারণ নেতা-কর্মী যখন হামলা-মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বা আতঙ্কে দিন কাটাচ্ছেন – তখন বিদেশে বসে লিটনের এমন রাজকীয় মদ-নারীর আমোদ-ফুর্তি দেখে চরম ক্ষোভ প্রকাশ করছেন আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা – তারা বিষয়টি চরম ঘৃণার চোখে দেখছেন – এমনটাই লেখা হয়েছে ভাইরাল পোস্টে।
বিদেশে থেকেও থামেনি তার অপরাধের মাত্রা – পলাতক এই নেতার একের পর এক অনৈতিক কর্মকাণ্ড, দুর্নীতি ও দুবাইয়ের অন্ধকার অপরাধ জগতের আদ্যোপান্ত নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন আসছে – এমনটাই দাবি করছে চট্টগ্রামের স্থানীয় পোর্টালগুলো।
প্রশ্ন একটাই – দলের প্রভাব খাটিয়ে রাতারাতি বিপুল অর্থ-সম্পদ ও কোটি কোটি টাকার মালিক বনে যাওয়া – আর দেশ ছেড়ে দুবাইয়ে বসে এমন বিলাসী জীবন – এর উৎস কি? দুবাইয়ে বসে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের দায় কে নেবে?
বীর চট্টলা টিভি কারো ব্যক্তিগত জীবন নিয়ে নয় – আমরা জানতে চাই – এই অর্থের উৎস কি? বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার বিচার কবে হবে?
সত্যের পক্ষে – জনগণের কণ্ঠ