মোটরসাইকেল দু’র্ঘ’ট’না’য় আ’হ’ত রায়হান মাহমুদ, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন।

চট্টগ্রামের হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও হালিশহর আই ব্লক সমাজ কল্যাণ পরিষদের সভাপতি রায়হান মাহমুদ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার পর তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রায়হান মাহমুদের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে তাঁর পরিবার, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং আই ব্লক এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন সংশ্লিষ্টরা।

বীর চট্টলা টিভি কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাঁর দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram