যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির।

যুক্তরাষ্ট্রে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে এ ঘটনার জন্য শেখ হাসিনাকে দায়ী করে সরকারের দ্রুত ও যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সুদূর যুক্তরাষ্ট্রেও তার অনুসারীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন।

পোস্টে তিনি লেখেন, ‘পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তার সন্ত্রাসীদেরকে সুদূর যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উসকানি দিয়ে যাচ্ছে। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই।’

ঘটনার বিষয়ে সরকারের কঠোর পদক্ষেপ দাবি করে জামায়াত আমির বলেন, এ ব্যাপারে দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে এবং এর মাধ্যমে বিশ্ববাসীর কাছে তাদের কর্মকাণ্ডের প্রমাণ তুলে ধরা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে এ ধরনের ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে ধিক্কার জানিয়ে ‘শেইম…’ লেখেন ডা. শফিকুর রহমান।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram

দুবাইয়ে মদ-নারীতে মেতেছেন চসিকের সাবেক প্যানেল মেয়র লিটন – ৪র্থ স্ত্রীর ভিডিও ভাইরাল – বৈষম্যবিরোধী আন্দোলনে সন্ত্রাসী বাহিনীর অভিযোগ – বিদেশে বসে আমোদ-ফুর্তি – তৃণমূলের ক্ষোভ”