১৯৮৩ বনাম ২০১৮ – সড়ক পরিবহন আইনে ড্রাইভার-মালিক পঙ্গু, আর অবৈধ টমটম চলে প্রশাসনের চোখের সামনে দিয়ে।

আমি কোনো সার্জেন্টের বিরুদ্ধে কথা বলতে আসি নাই। আজ আমি বাংলাদেশের সংবিধান, সড়ক পরিবহন আইন, আর চট্টগ্রামের গণপরিবহনের ড্রাইভার-মালিকদের জীবন নিয়ে কথা বলতে এসেছি। সংবিধানের ১৫ অনুচ্ছেদ বলছে, রাষ্ট্রের দায়িত্ব হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নিশ্চিত করা। সংবিধানের ৩১ অনুচ্ছেদ বলছে, আইনের আশ্রয় পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার। সংবিধানের ৩৬ অনুচ্ছেদ বলছে, চলাফেরার স্বাধীনতা সবার আছে। আজ প্রশ্ন হলো, এই সংবিধান কি চট্টগ্রামের বাস ড্রাইভার-মালিকদের জন্য প্রযোজ্য, নাকি শুধু কাগজে লেখা?

১৯৮৩ বনাম ২০১৮ – ডাটা দিয়ে প্রমাণ:

১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ অনুযায়ী, ড্রাইভিং লাইসেন্সের মামলা ছিল ২০০ টাকা। ১৫৭ ধারায় এই জরিমানা ছিল। রং পার্কিং মামলা ছিল ২৫০ টাকা। গাড়ির টেস্ট টোকেন, ফিটনেস, রোড পারমিট ফেল হলে ট্রাফিক সার্জেন্ট ৭০০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত জরিমানা করতে পারতেন। দ্বিতীয়বার একই অপরাধে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত। এবার আসুন ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে।
২০১৮ সালের আইন অনুযায়ী ড্রাইভিং লাইসেন্সের মামলা হয়ে গেছে ৫০০০ টাকা। দ্বিতীয়বার একই অপরাধ করলে ১০০০০ টাকা।

ভূল পার্কিং মামলা হয়ে গেছে ৩০০০ টাকা। দ্বিতীয়বার করলে ডাবল, অর্থাৎ ডিসি অফিসে গিয়ে, সার্জেন্ট প্রসিকিউশনে গিয়ে ডাবল ফাইন দিতে হয়। রোড পারমিট, টেস্ট টোকেন, ফিটনেস ফেল হলে ১০০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫০০০ টাকা পর্যন্ত জরিমানা।আমি জিজ্ঞেস করছি, ১৯৮৩ থেকে ২০১৮ – ড্রাইভারের আয় কি ২৫ গুণ বেড়েছে? ১০ টাকা ২০ টাকার যাত্রী তুলতে গিয়ে যদি ৫০০০ টাকার মামলা খেতে হয়, তাহলে এই ড্রাইভার সংসার চালাবে কীভাবে? এটা কি আইনের শাসন, নাকি আইনের নামে জুলুম?

চট্টগ্রামের বাস্তবতা – রাস্তা দখল আর রং পার্কিং এর আসল কারণ:

চট্টগ্রামের রাস্তার বাস্তবতা। রাস্তার মধ্যে রিক্সা, ফুটপাত দখল। সিটি সার্ভিস বাম সাইড করতে পারে না। বামে জায়গা নাই, তাই বাস একটু ডানে দাঁড়ালেই সার্জেন্ট রং পার্কিং মামলা দিয়ে দেন।
১০ টাকা ২০ টাকার যাত্রী তুলতে গিয়ে ৫০০০ টাকার মামলা। এই বাংলাদেশে আমরা বসবাস করি। আমি সার্জেন্ট সাহেবদের দোষ দিচ্ছি না। আমি সিস্টেমের কথা বলছি। সিস্টেম যদি রাস্তা পরিষ্কার না রাখে, ফুটপাত দখলমুক্ত না করে, তাহলে ড্রাইভার যাবে কোথায়? আকাশ দিয়ে বাস চালাবে? চট্টগ্রাম সিটির মধ্যে প্রতিনিয়ত গণপরিবহন চলে।

১০ নম্বর বাস, ৩০০ থেকে ৪০০ মতো হবে। গন্তব্য পতেঙ্গা সি-বিচ থেকে কালুরঘাট পর্যন্ত।
৬ নম্বর বাস, ২০০ থেকে ৩০০ মতো হবে। গন্তব্য পতেঙ্গা সি-বিচ থেকে লালদীঘি পর্যন্ত।
১১ নম্বর ও ১৩ নম্বর বাস, ৩০০ থেকে ৪০০ মতো হবে। ১১ নম্বরের গন্তব্য পতেঙ্গা সি-বিচ থেকে ভাটিয়ালি পর্যন্ত।
এত বৈধ গাড়ি, এত ট্যাক্স, এত ফিটনেস, এত পারমিট – সব মাথা পেতে নিয়ে ড্রাইভার-মালিকরা চট্টগ্রাম নগরকে সচল রেখেছেন।

সবচেয়ে বড় প্রশ্ন – অবৈধ গাড়ি চলে কীভাবে?

এবার সবচেয়ে ডেঞ্জারাস প্রশ্ন, যেই প্রশ্নের উত্তর প্রশাসনকে দিতে হবে। পতেঙ্গা সি-বিচ থেকে, কাঠঘর থেকে টিসি ভবন পর্যন্ত – ব্যাটারি চালিত টমটম, থ্রি হুইলার, এইচ পাওয়ার – শত শত, হাজার হাজার অবৈধ গাড়ি। এই গাড়িগুলোর ট্যাক্স নাই, ফিটনেস নাই, রোড পারমিট নাই, লাইসেন্স নাই। অথচ এই গাড়িগুলো টিআই প্রশাসনের সামনে, ট্রাফিক সার্জেন্টের সামনে দিয়ে, বুক ফুলিয়ে মেইন রোডে টিসি ভবন পর্যন্ত চলে কীভাবে?

আমি কাউকে ঘুষের অভিযোগ করছি না। আমি শুধু প্রশ্ন করছি, আইন কি সবার জন্য সমান? আমাদের গাড়ির ড্রাইভার-মালিকের ট্যাক্সের টাকা দিয়ে প্রশাসনের বেতন হচ্ছে, ট্রাফিক সার্জেন্টের বেতন হচ্ছে। সংবিধান বলছে, জনগণের ট্যাক্সে রাষ্ট্র চলে। তাহলে জনগণের বৈধ গাড়ি আটকে যাবে, আর অবৈধ গাড়ি চলবে – এটা কোন সংবিধানে লেখা আছে? আর দূরপাল্লার পরিবহন। চট্টগ্রাম সিটির মধ্যে ঢুকেই সিটি বাসের যাত্রী তারা নিয়ে যাচ্ছে। এটা বন্ধ করতে হবে। সিটির যাত্রী সিটির বাসের, দূরপাল্লার যাত্রী দূরপাল্লার বাসের। এই শৃঙ্খলা না থাকলে সিটি সার্ভিস বাঁচবে না।

সম্মানিত পতেঙ্গা কাঠঘরের টিআই প্রশাসন মহোদয়, সম্মানিত ডিসি ট্রাফিক, সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় – আপনাদের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে। আমরা সুস্পষ্ট জবাব চাই। এটা আমাদের অধিকার, এটা আমাদের জানার অধিকার। তথ্য অধিকার আইন ২০০৯ বলছে, জানার অধিকার নাগরিকের অধিকার। আমরা দাবি করছি, দ্রুত ব্যাটারি চালিত টমটম, থ্রি হুইলার, এইচ পাওয়ার – এই অবৈধ গাড়িগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিন, মেইন রোডে না উঠার ব্যবস্থা করুন। আমরা দাবি করছি, ফুটপাত দখলমুক্ত করুন, রিক্সার জন্য আলাদা লেন করুন, যাতে সিটি বাস বাম সাইড করতে পারে, যাতে রং পার্কিং মামলা না খেতে হয়।

আমরা দাবি করছি, ২০১৮ সালের আইনের জরিমানার হার পুনর্বিবেচনা করুন। জরিমানা হোক সংশোধনের জন্য, ধ্বংসের জন্য নয়। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আপনি যদি নীরব থাকেন, পরবর্তীতে আমরা আরও উপর মহলে গিয়ে, আইনগতভাবে, সংবিধানিকভাবে অভিযোগ দায়ের করবো। আমরা আইন ভাঙতে আসি নাই, আমরা আইন মানতে এসেছি। কিন্তু আইন যেন সবার জন্য সমান হয়। ধন্যবাদ চট্টগ্রাম নগরের গণপরিবহন ড্রাইভার-মালিকগণ।বীর চট্টলা টিভি ড্রাইভার-মালিকের পাশে আছে, সত্যের পাশে আছে, সংবিধানের পাশে আছে।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram