“২৫-৩০ কলেজের ডকুমেন্ট ফাঁস! ফেল করা ছাত্রের পকেট কাটা চলবে না! সরকার, এখনই স্পেশাল অভিযান শুরু করুন – দুর্নীতিকে না বলি!”

আজ আমি একা কথা বলতে আসি নাই। আজ আমার সাথে আছে সারা বাংলাদেশের ২৫-৩০টা কলেজের ছাত্রছাত্রী! ৯ নভেম্বর আমি এইচএসসি সাপ্লিমেন্টারি ২০২৬-এর ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার বিরুদ্ধে নিউজ করেছিলাম। সেই নিউজের পরে আমার কমেন্ট বক্সে আগুন লেগে গেছে! চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, বগুড়া, চুয়াডাঙ্গা, চাঁদপুর – সারা বাংলাদেশ থেকে ২৫-৩০টা কলেজের ছাত্ররা তাদের কলেজের অফিসিয়াল নোটিশ, রশিদ, হাতে লেখা হিসাব, অঙ্গীকারনামা পাঠিয়েছে!

আমরা আজ সবগুলো দেখাচ্ছি না । কিন্তু আমি আজ ৭টা নমুনা দেখাচ্ছি। বাকি ২৫টা ডকুমেন্ট আমার কাছে সংরক্ষিত আছে। শিক্ষা মন্ত্রণালয় চাইলে, দুদক চাইলে, জেলা প্রশাসন চাইলে – আমি সব ডকুমেন্ট জমা দিতে প্রস্তুত! সমস্ত বায়োডাটা – ডাটাবেজ

এইটা হলো বাংলাদেশের ডাটাবেজ!

চট্টগ্রাম বিভাগ:
– রাউজান সরকারি কলেজ, চট্টগ্রাম – ১ বিষয়ে ৭৫০ টাকা থেকে ২ বিষয়ে ২,০২০ টাকা!
– ফরাক্কাবাদ ডিগ্রি কলেজ, চাঁদপুর – শুধু ফি না, সাথে অঙ্গীকারনামা! ক্লাসে না আসলে দিনে ২০০ টাকা জরিমানা! আবার ২,০০০ টাকা জামানত! ফেল করলে আর আবেদন করতে পারবে না – এই শর্তে সই করানো হচ্ছে!

রাজশাহী বিভাগ:
– বিনোদপুর কলেজ, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ – ৮০০ টাকা থেকে ১,২৫০ টাকা!
– সরকারি নাজির আখতার কলেজ, সোনাতলা, বগুড়া – ৬৫০ টাকা থেকে ১,১০০ টাকা!

ময়মনসিংহ বিভাগ:
– মোফাজ্জল মিয়া মেমোরিয়াল ডিগ্রি কলেজ, হাতীভাঙ্গা, জামালপুর – ১,০০০ টাকা থেকে ১,৩৫০ টাকা! শুধু আইসিটি-তেই ৯০০ টাকা!
– খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ, বকশীগঞ্জ, জামালপুর – এক লাইনে লেখা ১,৭০০ টাকা! কোনো ভাঙতি নাই! কিসের ১,৭০০ টাকা, জবাব নাই!

খুলনা বিভাগ:
– সরকারি আদর্শ মহিলা কলেজ, চুয়াডাঙ্গা – ৭৫০ টাকা থেকে ১,২৫০ টাকা!

আর আমার কাছে আরও একটা হিসাব এসেছে, যেখানে এক এক জন ছাত্রের নামের পাশে লেখা  ১,০০০ টাকা, ১,৫০০ টাকা, ২,০০০ টাকা, ২,২০০ টাকা! এই হিসাবটা কিসের? বোর্ড ফি-এর হিসাব, নাকি অন্য কিছুর হিসাব? আমরা বলছি না – সব কলেজ চোর। আমরা বলছি – এক দেশ, এক বোর্ড, এক পরীক্ষা – তাহলে এক কলেজে ৬৫০ টাকা, আরেক কলেজে ১,৭০০ টাকা কেন? এই ১,০৫০ টাকার পার্থক্য কোথায় যায়?

সংবিধান + শিক্ষানীতি আইন:

সংবিধানের ১৭ অনুচ্ছেদ – শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করা রাষ্ট্রের দায়িত্ব।
১৫ অনুচ্ছেদ – শিক্ষা নাগরিকের মৌলিক প্রয়োজন।
২১(২) অনুচ্ছেদ – রাষ্ট্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য হবে জনগণের সেবা করা!
জাতীয় শিক্ষানীতি ২০১০ – শিক্ষায় বৈষম্য চলবে না, আর্থিক হয়রানি চলবে না!

আর যদি কেউ বোর্ডের নির্ধারিত ফি-এর বাইরে টাকা নেয়, তাহলে সেটা তদন্ত সাপেক্ষে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দণ্ডবিধি ১৬১ ধারা অনুযায়ী ঘুষের অভিযোগ হতে পারে। আমি আবার বলছি – অভিযোগ! প্রমাণ হলে শাস্তি! প্রমাণ ছাড়া কাউকে দোষী বলবো না! কিন্তু তদন্ত তো করতে হবে! তদন্ত ছাড়া সত্য বের হবে কিভাবে?

তাই আমি আজ বীর চট্টলা টিভি থেকে সরকারের কাছে ৪টা দাবি জানাচ্ছি – এইটা আমার দাবি না, এইটা ২৫-৩০টা কলেজের লাখ লাখ ছাত্রের দাবি!

১. ২৪ ঘণ্টার মধ্যে এক পাতার নির্দেশ: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে পরিষ্কার করে লিখে দেন – সাপ্লিমেন্টারিতে বোর্ড ফি কত, কেন্দ্র ফি কত, ব্যবহারিক ফি কত। কলেজের নোটিশ বোর্ডে আর ফেসবুকে টাঙিয়ে দিতে হবে!

২. জেলা-উপজেলা-বিভাগীয় মহানগর স্পেশাল অভিযান: জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসারদের নিয়ে স্পেশাল পরিদর্শন টিম গঠন করেন। সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত – কোনো কলেজ বাদ যাবে না! যারা বাড়তি টাকা নিয়েছে, তাদের রশিদ দেখাতে হবে, টাকা ফেরত দিতে হবে!

৩. ফরাক্কাবাদের অঙ্গীকারনামা বাতিল: ক্লাসে না আসলে ২০০ টাকা জরিমানা, ২,০০০ টাকা জামানত, ফেল করলে আর আবেদন করতে পারবে না – এই ধরনের শর্ত বোর্ডের কোন নিয়মে আছে? যদি বোর্ডের নিয়মে না থাকে, তাহলে এই অঙ্গীকারনামা অবিলম্বে বাতিল করতে হবে!

৪. জিরো টলারেন্স মানে জিরো টলারেন্স: প্রমাণ পাওয়া গেলে অধ্যক্ষ হোক, শিক্ষক হোক, কর্মচারী হোক – বিভাগীয় শাস্তি + দুদকের আইনি ব্যবস্থা। কোনো তদবির চলবে না!

একটি কথাই চিরসত্য, ফেল করা ছাত্রটা অপরাধী না। সে আমাদের সন্তান! সে আমাদের ছোট ভাই-বোন! তার চোখের পানি নিয়ে ব্যবসা করবেন না! আমরা দুর্নীতিকে না বলি! আমরা শিক্ষাকে বাঁচাই!

বীর চট্টলা টিভি। সত্যের সন্ধানে নির্ভীক

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram