বীর চট্টলা টিভির ক্যামেরাম্যান আব্দুল্লাহ ইব্রাহীমের ছবি ব্যবহার করে ইমু ও হোয়াটসঅ্যাপে প্রতারণা!

নিজস্ব প্রতিবেদন:

বীর চট্টলা টিভির ক্যামেরাম্যান মো. আব্দুল্লাহ ইব্রাহীমের ছবি ব্যবহার করে WhatsApp ও IMO-তে ভুয়া অ্যাকাউন্ট খুলে একটি প্রতারক চক্র বেশ কিছুদিন ধরে বিভিন্ন ব্যক্তির সঙ্গে অশোভন আচরণ ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় মো. আব্দুল্লাহ ইব্রাহীমের সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি বিভিন্ন ব্যক্তি হয়রানির শিকার হচ্ছেন।

এ বিষয়ে প্রতিকার ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ৮ নভেম্বর ২০২৬ ইং, রবিবার, তিনি চট্টগ্রামের হালিশহর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বীর চট্টলা টিভির পক্ষ থেকে সর্বসাধারণকে বিশেষভাবে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো যাচ্ছে।

বিশেষ অনুরোধ:

  • WhatsApp ও IMO-তে আব্দুল্লাহ ইব্রাহীমের ছবি ব্যবহার করা কোনো অপরিচিত বা সন্দেহজনক অ্যাকাউন্টের সঙ্গে সতর্কতার সঙ্গে যোগাযোগ করুন।
  • তাঁর পরিচয়ে কেউ টাকা চাইলে কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না।
  • কোনো ধরনের ব্যক্তিগত তথ্য, ছবি বা আর্থিক তথ্য শেয়ার করবেন না।
  • সন্দেহজনক কোনো মেসেজ বা অ্যাকাউন্ট পেলে যাচাই না করে বিশ্বাস করবেন না।

সবার প্রতি অনুরোধ, কোনো প্রতারক চক্রের ফাঁদে পা দেবেন না। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।

বীর চট্টলা টিভি কর্তৃপক্ষ

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram