
নিজস্ব প্রতিবেদন:
চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন টেরিআইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর মরদেহ পাওয়া গেছে। এখনো পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত নারীর পরিচয় শনাক্তে কারও কাছে কোনো তথ্য থাকলে সীতাকুণ্ড থানায় যোগাযোগ করে জানানোর অনুরোধ করা হচ্ছে।