চট্টগ্রামে পরিত্যক্ত ভবন থেকে ২০২৪ সালে লুট হওয়া টরাস পি/স্ত/লসহ গু/লি উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা পুলিশের বিশেষ অভিযানে ২০২৪ সালের ৫ আগস্ট থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া একটি ‘টরাস’ (TAURUS) পিস্তল, দুটি অতিরিক্ত খালি ম্যাগাজিন ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ৩টার দিকে ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের পাশের একটি পরিত্যক্ত শিক্ষা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ ফয়সলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবিনুল ইসলামসহ এসআই মহসিন উদ্দীন রুবেল, এএসআই কাজী সাইফুল ইসলাম, এএসআই হিরু মিয়া, এএসআই মো. আব্দুল আল মামুন, এএসআই আব্দুল হাই বাবলু এবং এএসআই মো. কামাল হোসেন-১ অংশ নেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গঠিত আভিযানিক দলটি পরিত্যক্ত শিক্ষা ভবনের দ্বিতীয় তলায় তল্লাশি চালায়। এ সময় একটি কালো রঙের শপিং ব্যাগের ভেতর থেকে ম্যাগাজিনসহ একটি টরাস পিস্তল, দুটি অতিরিক্ত খালি ম্যাগাজিন এবং আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া অস্ত্র বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সম্পর্কে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram