
নিজস্ব প্রতিবেদন:
বীর চট্টলা টিভির ক্যামেরাম্যান মো. আব্দুল্লাহ ইব্রাহীমের ছবি ব্যবহার করে WhatsApp ও IMO-তে ভুয়া অ্যাকাউন্ট খুলে একটি প্রতারক চক্র বেশ কিছুদিন ধরে বিভিন্ন ব্যক্তির সঙ্গে অশোভন আচরণ ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মো. আব্দুল্লাহ ইব্রাহীমের সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি বিভিন্ন ব্যক্তি হয়রানির শিকার হচ্ছেন।
এ বিষয়ে প্রতিকার ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ৮ নভেম্বর ২০২৬ ইং, রবিবার, তিনি চট্টগ্রামের হালিশহর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বীর চট্টলা টিভির পক্ষ থেকে সর্বসাধারণকে বিশেষভাবে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো যাচ্ছে।
বিশেষ অনুরোধ:
- WhatsApp ও IMO-তে আব্দুল্লাহ ইব্রাহীমের ছবি ব্যবহার করা কোনো অপরিচিত বা সন্দেহজনক অ্যাকাউন্টের সঙ্গে সতর্কতার সঙ্গে যোগাযোগ করুন।
- তাঁর পরিচয়ে কেউ টাকা চাইলে কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না।
- কোনো ধরনের ব্যক্তিগত তথ্য, ছবি বা আর্থিক তথ্য শেয়ার করবেন না।
- সন্দেহজনক কোনো মেসেজ বা অ্যাকাউন্ট পেলে যাচাই না করে বিশ্বাস করবেন না।
সবার প্রতি অনুরোধ, কোনো প্রতারক চক্রের ফাঁদে পা দেবেন না। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।
বীর চট্টলা টিভি কর্তৃপক্ষ