![]()
চট্টগ্রাম – ৮০ লাখ মানুষের শহর, আমি আজ আপনাদেরকে যানজটের নিউজ শুনাতে আসি নাই। আমি আজ আপনাদেরকে চট্টগ্রামের মৃত্যুফাঁদের নিউজ শুনাতে এসেছি। সিটি কর্পোরেশন আর মেট্রোপলিটন পুলিশের যৌথ রিপোর্ট – চট্টগ্রাম সিটি রোড সেফটি রিপোর্ট ২০২৫ বলছে – ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত মাত্র ৭ বছরে এই নগরীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৬৬২ জনের! এর মধ্যে পথচারী মারা গেছে ৩৬৩ জন, যা মোট মৃত্যুর অর্ধেকের বেশি! আর দুই ও তিন চাকার গাড়িতে মারা গেছে ১৯৫ জন!
এই ৭ বছরে দুর্ঘটনার হার বেড়েছে ২৯%! এই রিপোর্টে নগরীর ২০টি উচ্চ ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে। আর এই যানজটের কারণে প্রতিদিন নষ্ট হচ্ছে ১৬ লাখ কর্মঘণ্টা! কারণ ৬০ লাখ মানুষের জন্য নিবন্ধিত গণপরিবহন মাত্র ৩,৮৭৯টি, অথচ মোট গাড়ি ১৫ লাখের বেশি! বাস ৭৫% যাত্রী নেয়, রাস্তা পায় মাত্র ১৭%। প্রাইভেট কার ৫% যাত্রী নিয়ে রাস্তা দখল করে ২৯%!
এখন আসি সবচেয়ে ভয়ংকর অংশে – যানজট মানেই ছিনতাই!
যখন গাড়ি জ্যামে আটকে থাকে, তখনই মোটরসাইকেলে আসে ছিনতাইকারী। জানালা দিয়ে মোবাইল টান দিয়ে নিয়ে যায়, মহিলাদের ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নিয়ে যায়! প্রমাণ চান? বীর চট্টলা টিভি দীর্ঘ ছয় মাসের অনুসন্ধান মূলক প্রতিবেদন
১৬ অক্টোবর সন্ধ্যা পৌনে ৭টায়, পাঁচলাইশ থানার ও.আর. নিজাম রোডে, উৎসব সুপার মার্কেটের সামনে রিকশায় থাকা হালিমা আক্তারের হাত থেকে কালো মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে ছিলো দুটি আইফোন, একটা আইফোন ১৫ প্রো ম্যাক্সের দামই দেড় লাখ টাকা! এই ঘটনার তদন্তে পুলিশ এক বাসা থেকে ৩২ ধরনের দামি মালামাল উদ্ধার করে – মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ, অলংকার!
১৬ অক্টোবর রাত দেড়টায়, খুলশী থানার ফয়েজ লেক চক্ষু হাসপাতালের সামনে, তিন মোটরসাইকেলে আসা যুবকদের প্রাইভেটকার আর মোটরসাইকেল দিয়ে গতিরোধ করে মোবাইল আর মোটরসাইকেল ছিনতাই করা হয়। পরে ফেসবুকে বিক্রির বিজ্ঞাপন দেখে পুলিশ কনস্টেবলসহ ৪ জনকে গ্রেপ্তার করে!
২৭ অক্টোবর রাউজানে, দিনদুপুরে অটোরিকশা থামিয়ে পিস্তল ঠেকিয়ে এক নারীর ২৫ লাখ টাকার ব্যাগ ছিনতাই করা হয়। ছিনতাইকারীরা বলেছিলো – “ব্যাগ দে, নাইলে গুলি করে দেব!”
আর ভ্যানিটি ব্যাগ টান দেওয়ার সময় অনেক মহিলা গাড়ি থেকে পড়ে যান। রাস্তায় পড়ে মাথায় আঘাত পেয়ে কেউ নিহত হন, কেউ পঙ্গু হন। জ্যামে আটকে থাকা অ্যাম্বুলেন্সও সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারে না। এইটাই চট্টগ্রামের বাস্তবতা!
এখন প্রশ্ন হলো – এই ৪১টি ওয়ার্ড, ১৬টি থানায় কোথায় সবচেয়ে বেশি জ্যাম আর ছিনতাই হয়? আর সিটি কর্পোরেশনের করণীয় কি?
আমি আজ বীর চট্টলা টিভি থেকে ১৬টি থানা ধরে ধরে শনাক্ত করে দিচ্ছি!
১. কোতোয়ালি থানা – ওয়ার্ড ২১, ২২, ৩১, ৩২, ৩৩, ৩৪: নিউ মার্কেট, স্টেশন রোড, লাভ লেইন। জ্যামের কারণ – হকার, রিকশা, ফুটপাত দখল। সিটি কর্পোরেশনের কাজ – ফুটপাত ১০০% হকারমুক্ত করা, নিউ মার্কেটের সামনে কোনো পার্কিং নয়।
২. ডবলমুরিং থানা – ওয়ার্ড ২৩, ২৪, ২৭, ২৮: আগ্রাবাদ, দেওয়ানহাট, সিডিএ ১ নম্বর। জ্যাম – বন্দরের ৮,০০০ ট্রাক, ব্যাংক। সিটি কর্পোরেশনের কাজ – পিক আওয়ারে ট্রাক ঢোকা বন্ধ, আগ্রাবাদ জাম্বুরি মাঠের মতো ফুটপাত পরিষ্কার রাখা।
৩. পাঁচলাইশ থানা – ওয়ার্ড ৩, ৭, ৮, ১৫: জিইসি, ওয়াসা, মুরাদপুর, ২ নং গেট, ষোলশহর। জ্যাম – স্কুল, হাসপাতাল, ফ্লাইওভারের নিচে জ্যাম। এখানেই ভ্যানিটি ব্যাগ ছিনতাই বেশি। সিটি কর্পোরেশনের কাজ – স্মার্ট সিগন্যাল, ৫৬টি মোড়ে এআই ক্যামেরা বসানো।
৪. বায়েজিদ থানা – ওয়ার্ড ১, ২: অক্সিজেন, বায়েজিদ, শেরশাহ। জ্যাম – উত্তর চট্টগ্রামের প্রবেশপথ। সিটি কর্পোরেশনের কাজ – অক্সিজেনে ৭ র্যাম্পের ফ্লাইওভার দ্রুত শেষ করা।
৫. চান্দগাঁও থানা – ওয়ার্ড ৪, ৫, ৬: বহদ্দারহাট, কালুরঘাট। জ্যাম – কালুরঘাট সেতু, বাস টার্মিনাল। সিটি কর্পোরেশনের কাজ – কালুরঘাটে বিকল্প সেতু, বাসের জন্য আলাদা বে।
৬. বাকলিয়া থানা – ওয়ার্ড ১৭, ১৮, ১৯, ৩৫: কালামিয়া বাজার, চাক্তাই। জ্যাম – খাতুনগঞ্জের ট্রাক। সিটি কর্পোরেশনের কাজ – রাত ১০টার পর ট্রাক ঢোকানো, দিনে নিষেধ।
৭. চকবাজার থানা – ওয়ার্ড ১৬, ১৫: চকবাজার, জামালখান, কাজীর দেউড়ি। জ্যাম – কোচিং, কলেজ। সিটি কর্পোরেশনের কাজ – স্কুলের সামনে ড্রপ জোন, ফুটপাতে পার্কিং বন্ধ।
৮. খুলশী থানা – ওয়ার্ড ১৩, ১৪: খুলশী, লালখান বাজার, টাইগারপাস। জ্যাম – পাহাড়ি রাস্তা, ফয়েজ লেক। সিটি কর্পোরেশনের কাজ – রাস্তার পাশে গাড়ি দাঁড়াতে না দেওয়া।
৯. হালিশহর থানা – ওয়ার্ড ১১, ২৪, ২৫, ২৬, ৩৭, ৩৮: বড়পোল, অলংকার, সিইপিজেড গেট। এই ৩টা জায়গা রোড সেফটি রিপোর্টে সবচেয়ে ঝুঁকিপূর্ণ! সিটি কর্পোরেশনের কাজ – বড়পোল, অলংকারে ফুটওভার ব্রিজ, সিসিটিভি।
১০. পাহাড়তলী থানা – ওয়ার্ড ৯, ১০, ১২: পাহাড়তলী, সাগরিকা, কাট্টলী। জ্যাম – রেলগেট, বাজার। সিটি কর্পোরেশনের কাজ – রেলগেটে আন্ডারপাস।
১১. বন্দর থানা – ওয়ার্ড ৩৬, ৩৭, ৩৮: বন্দর, সল্টগোলা, নিমতলা। জ্যাম – বন্দরের ট্রাক। সিটি কর্পোরেশনের কাজ – বন্দর গেটে অনলাইন টাইম স্লট।
১২. পতেঙ্গা থানা – ওয়ার্ড ৩৯, ৪০, ৪১: পতেঙ্গা, ইপিজেড, কাঠগড়, বিমানবন্দর। জ্যাম – শিল্প এলাকা, পর্যটক। সিটি কর্পোরেশনের কাজ – বিমানবন্দর সড়ক ৪ লেন, শ্রমিকদের জন্য শাটল বাস।
১৩. আকবরশাহ থানা – ওয়ার্ড ১০: আকবরশাহ, কর্নেলহাট, সিটি গেট। জ্যাম – ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রবেশপথ। সিটি কর্পোরেশনের কাজ – সিটি গেটে বাস টার্মিনাল সরানো।
১৪. ইপিজেড থানা – ওয়ার্ড ৩৯: ইপিজেড গেট। রিপোর্টে সবচেয়ে ঝুঁকিপূর্ণ! সিটি কর্পোরেশনের কাজ – সকাল ৭টা-৯টা শ্রমিকদের জন্য আলাদা লেন।
১৫. সদরঘাট থানা – ওয়ার্ড ২৯, ৩০, ৩১: সদরঘাট, ফিরিঙ্গি বাজার, মাঝিরঘাট। জ্যাম – লঞ্চঘাট, বাজার। সিটি কর্পোরেশনের কাজ – ঘাটের সামনে রিকশা স্ট্যান্ড সরানো।
১৬. কর্ণফুলী থানা – ওয়ার্ড ৪১ (আংশিক): শাহ আমানত সেতু, ফুলতলা। জ্যাম – দক্ষিণ চট্টগ্রামের একমাত্র সংযোগ। সিটি কর্পোরেশনের কাজ – সেতুর টোল প্লাজায় ডিজিটাল টোল, যাতে লাইন না হয়। এই ১৬টি থানা, ৪১টি ওয়ার্ডের জন্য বীর চট্টলা টিভি আসি লাখ মানুষের কন্ঠ হয়ে ৩ দফা দাবি – জানাচ্ছি
১. সিটি কর্পোরেশন ২১৭ কোটি টাকার স্মার্ট ট্রাফিক সিস্টেম দ্রুত চালু করুক। ৫৬টি মোড়ে এআই সিগন্যাল, ক্যামেরা বসুক। তাহলে ছিনতাইকারী ধরা পড়বে ১০ মিনিটে!
২. ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠের মতো, ৪১টি ওয়ার্ডে ৪১টি পার্কিং জোন বানাতে হবে। ফুটপাত দখলমুক্ত করতে হবে। কারণ ফুটপাত দখল মানেই মানুষ রাস্তায় নামবে, মানুষ রাস্তায় নামা মানেই জ্যাম, জ্যাম মানেই ছিনতাই, ছিনতাই মানেই মৃত্যু!
৩. পুলিশ প্রশাসনকে বলবো – জ্যামের ২০টি হটস্পটে পুলিশের মোবাইল পেট্রোল আর সিসিটিভি মনিটরিং বাড়ান। জ্যামে আটকে থাকা গাড়ির জানালা দিয়ে যাতে কেউ মোবাইল টানতে না পারে, তার জন্য মোটরসাইকেল পেট্রোল টিম লাগবে।
আমরা আজ কারো বিরুদ্ধে বলতে আসি নাই। আমরা ৮০ লাখ মানুষের কণ্ঠ হয়ে বলছি – সিডিএ রাস্তা বানাক, সিটি কর্পোরেশন সিগন্যাল দিক, জেলা প্রশাসক শৃঙ্খলা রাখুক, পুলিশ ছিনতাইকারী ধরুক – তাহলেই ২০৫০ সালের আগেই চট্টগ্রাম হবে বাংলাদেশের প্রথম যানজটমুক্ত, ছিনতাইমুক্ত বাণিজ্যিক রাজধানী!
বীর চট্টলা টিভি সত্যের সন্ধানে নির্ভীক