![]()
সীতাকুণ্ড – চট্টগ্রাম-৪, ১৮ কোটি মানুষের কণ্ঠ আজ একটাই প্রশ্ন করছে – ভোট কি বৃথা যাবে?
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনের ১২৪টি কেন্দ্রে ভোট হয়েছে। সেই ভোটে বিএনপির ধানের শীষের প্রার্থী লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ পেয়েছেন ১,৪২,৬৭৪ ভোট!তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৮৯,২৬৮ ভোট। ব্যবধান ৫৩,৪০৬ ভোট! চট্টগ্রাম বিভাগের মধ্যে সর্বোচ্চ ব্যবধানে জয়! সীতাকুণ্ডের মানুষ তাকে বেছে নিয়েছে। কিন্তু আজ ১০ মাস হতে চললো, সীতাকুণ্ড এমপিহীন! সংসদে সীতাকুণ্ডের চেয়ার খালি! এইটা কি সীতাকুণ্ডের মানুষের সাথে প্রতিহিংসা নয়?
কে এই লায়ন আসলাম চৌধুরী?
তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক যুগ্ম মহাসচিব, একজন এফসিএ, একজন শিক্ষক, একজন শিল্পপতি। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় – তিনি বিএনপির অকুতোভয় সৈনিক! আওয়ামী লীগের আমলে দীর্ঘ ৯টি বছর তিনি জেলে ছিলেন! তার বড় ভাই ইসহাক কাদের চৌধুরী মারা গেলেন ২০২২ সালের ২৮ অক্টোবর। তিনি কারাগারে থাকায় ভাইয়ের জানাজায়ও আসতে পারেন নাই! আরেক ভাই মইন চৌধুরীর শেষ বিদায়েও থাকতে পারেন নাই! যে মানুষ ভাইয়ের জানাজা মিস করেছে দলের জন্য, সে মানুষ দলের সাথে বেঈমানি করতে পারে?
ওয়ান-ইলেভেনের কথা মনে আছে? যখন বিএনপির ভেতরে বিভাজন সৃষ্টি করার চেষ্টা হয়েছিলো, যখন বিএনপিকে ভেঙে টুকরো টুকরো করার ষড়যন্ত্র হয়েছিলো, তখন একা বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী! তিনি বলেছিলেন – “বিএনপি ভাঙতে দিবো না! খালেদা জিয়া, তারেক রহমানের বিএনপি ভাঙতে দিবো না!” সেদিন যদি আসলাম চৌধুরী না থাকতেন, সেদিন বিএনপি টুকরো হয়ে যেতো! আজ যারা বড় বড় কথা বলেন, সেদিন তারা কোথায় ছিলেন?
এখন আসি ব্যাংক ঋণের আসল ডাটায়:
সমর্থকদের বক্তব্য হলো – ঋণ আর ঋণখেলাপি এক জিনিস না! এইটা বুঝতে হবে! নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী তার মোট সম্পদ ৪৫৬ কোটি ৯৫ লাখ টাকা। তার নিজের নামে ঋণ ৩৫৪ কোটি ৪১ লাখ ৬৩ হাজার ২৬৯ টাকা। আর বাকি টাকা? জামিনদার হিসেবে ১,০৫৯ কোটি টাকা – রাইজিং স্টিলের নামে। আর ডিরেক্টর হিসেবে ২৮৫ কোটি টাকা। মোট হিসাব করলে প্রায় ১,৭০০ কোটি টাকা দেখানো হয়।
কিন্তু প্রশ্ন হলো – জামিনদার হওয়া কি অপরাধ? একজন শিল্পপতি তার প্রতিষ্ঠানের জন্য জামিনদার হবে না? একজন এফসিএ তার কোম্পানির জন্য গ্যারান্টি দিবে না? তাহলে বাংলাদেশের সব শিল্পপতিই তো অপরাধী! আসলাম চৌধুরীর আইনজীবীরা আদালতে বলেছেন – তিনি নিজে কোনো ঋণ নেন নাই, তিনি শুধু জামিনদার ছিলেন। আর মামলা? তার বিরুদ্ধে ১৩২টি মামলা দেওয়া হয়েছিলো। ৫ আগস্টের পর ৫২টি মামলায় তিনি খালাস পেয়েছেন। বাকি মামলাগুলো রাজনৈতিক মামলা বলে সমর্থকরা দাবি করেন।
সংবিধান কি বলে?
সংবিধানের ৬৬(২)(ছ) ধারা বলছে – আইন দ্বারা অযোগ্য হলে সংসদে যাওয়া যাবে না। আর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ এর ১২(১)(ল) ধারা বলছে – মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ঋণখেলাপি থাকলে অযোগ্য।
কিন্তু সমর্থকদের প্রশ্ন – মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রিটার্নিং অফিসার তাকে বৈধ বললেন, নির্বাচন কমিশন তাকে বৈধ বললেন, হাইকোর্ট রিট খারিজ করে দিলেন, আপিল বিভাগ ৩ ফেব্রুয়ারি তাকে নির্বাচন করতে দিলেন, জনগণ তাকে ১,৪২,৬৭৪ ভোট দিলো – তারপর ৩০ জুন এসে বলা হলো তার প্রার্থিতা বাতিল! এইটা কি জনগণের রায়ের সাথে প্রতিহিংসা নয়? আসলাম চৌধুরী নিজে ভিডিও বার্তায় বলেছেন – “আদালতের রায়ে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয় নাই। রিভিউর মাধ্যমে আমি বিশ্বাস করি জনগণের রায়ের প্রতিফলন হবে।”
সীতাকুণ্ডের ক্ষতি কত?
সীতাকুণ্ড আজ এমপিহীন। ৬ লাখ মানুষের আসন আজ অভিভাবকহীন। ২০২৫-২৬ অর্থবছরে অন্য উপজেলার চেয়ে ২ কোটি টাকা কম বরাদ্দ পেয়েছে সীতাকুণ্ড। টিআর, কাবিখায় ২ কোটি ৪৫ লাখ টাকা কম এসেছে। এমপির নামে বিশেষ বরাদ্দ ৩৭ লাখ টাকা পাওয়া যায় নাই। কে দিবে এই ক্ষতিপূরণ? সীতাকুণ্ডের রাস্তা, স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির – কে দেখবে?
তারেক রহমানের কাছে সীতাকুণ্ডের আবেদন:
সীতাকুণ্ডের মানুষ আজ তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। তারা বলছে – “নেতা, আপনি একবার সীতাকুণ্ডের দিকে তাকান। আপনার বাবার সৈনিক, আপনার মায়ের সৈনিক, ৯ বছর জেল খাটা সৈনিক আজ সংসদের বাইরে কাঁদছে। আপনি তাকে সংসদে যাওয়ার সুযোগ করে দেন।” সমর্থকদের অভিযোগ – চট্টগ্রামের কিছু বিএনপি নেতা চান না আসলাম চৌধুরী সংসদে যাক। কারণ আসলাম চৌধুরী সংসদে গেলে তাদের দাপট কমে যাবে। তারা চান সীতাকুণ্ড এমপিহীন থাকুক। এই প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে!
সীতাকুণ্ডের ১২০টি ওয়ার্ডে আজ মিষ্টি বিতরণের প্রস্তুতি চলছে বলে গুঞ্জন। মানুষ বিশ্বাস করে – আসলাম চৌধুরী ফিরবেন! তিনি সংসদে যাবেন! তিনি সীতাকুণ্ডের কথা বলবেন! কারণ সীতাকুণ্ড জানে – যে মানুষ ডেঙ্গু আক্রান্ত পূজা উদযাপন পরিষদের নেতা পাবন কৃষ্ণ দাশকে দেখতে ক্লিনিকে ছুটে যায়, যে মানুষ দুর্গাপূজায় অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ করে, যে মানুষ খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে তরুণদের মাদক থেকে দূরে থাকার কথা বলে – সেই মানুষ সীতাকুণ্ডকে ছেড়ে যেতে পারে না!
সীতাকুণ্ড অবহেলিত জনগণের কন্ঠে হয়ে বীর চট্টলা টিভি থেকে বলছি লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী শুধু একজন প্রার্থী না, তিনি সীতাকুণ্ডের হৃদয়! তিনি বিএনপির হৃদয়! ভোটের রায়কে সম্মান দেন। সীতাকুণ্ডকে তার এমপিকে ফিরিয়ে দেন। নাহলে ইতিহাস লিখবে – *৫৩,৪০৬ ভোটের ব্যবধানে জিতেও একজন সৈনিককে সংসদে যেতে দেওয়া হয় নাই!
বীর চট্টলা টিভি,সত্যের সন্ধানে নির্ভীক।