“বীর চট্টলা টিভির দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে আসলো মইনুলের আসল রহস্য! গাড়ি ডুবলো নদীতে, ভেসে উঠলো স্বর্ণ, অডিওতে ১ লাখ টাকার ম্যানেজ – তারপরও বহাল তবিয়তে!” (পার্ট-০১)

চট্টগ্রাম কাস্টম হাউস, বীর চট্টলা টিভির দীর্ঘ অনুসন্ধান! আমরা দীর্ঘ অনুসন্ধান করেছি। আমরা ডকুমেন্ট ঘেঁটেছি। আমরা অডিও শুনেছি। আমরা ভুক্তভোগীদের সাথে কথা বলেছি। আজ সেই অনুসন্ধানের ফল আপনাদের সামনে!

বীর চট্টলা টিভির অনুসন্ধান – ১: গাড়ি ডুবির রহস্য!

বীর চট্টলা টিভির অনুসন্ধানে উঠে এসেছে  গত ২ জানুয়ারি, শুক্রবার, খুলনার অভয়নগরের আমতলা খেয়াঘাটে ভৈরব নদীতে একটি টয়োটা প্রিমিও গাড়ি ডুবে যায়। গাড়ির মালিক – চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা এস.কে. মইনুল ইসলাম। আমাদের অনুসন্ধানে প্রত্যক্ষদর্শীরা বলেছেন – নৌকায় গাড়ি তোলার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে পড়ে যায়। পরদিন স্থানীয় ডুবুরিরা গাড়িটি তুললে ভেতর থেকে স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী উদ্ধার হয় বলে স্থানীয়রা আমাদের জানিয়েছেন।

আমাদের অনুসন্ধানে মইনুল ইসলামের বক্তব্য আমরা নিয়েছি। তিনি বলেছেন – “গাড়ি ডুবেছে সত্যি, স্বর্ণ ছিলো তবে অল্প পরিমাণে ছিলো।” আমরা তার বক্তব্যও দিলাম। কিন্তু আমাদের প্রশ্ন – একজন সরকারি কর্মকর্তার গাড়িতে স্বর্ণ থাকবে কেনো? একজন সহকারী রাজস্ব কর্মকর্তার বেতনে নতুন প্রিমিও গাড়ি, স্বর্ণ – এই হিসাব মিলে কিভাবে? এই হিসাবের তদন্ত কে করবে? দুদক করবে? এনবিআর করবে?

বীর চট্টলা টিভির অনুসন্ধান – ২: ১ লাখ টাকার অডিও!

বীর চট্টলা টিভির দীর্ঘ অনুসন্ধানে এবার সবচেয়ে বড় তথ্য বেরিয়ে আসলো! আমাদের হাতে একটি অডিও রেকর্ডিং এসেছে। আমাদের অনুসন্ধান টিম সেই অডিওটি যাচাই করেছে। অডিওতে শোনা যাচ্ছে – একজন সাংবাদিককে ম্যানেজ করার জন্য এক লক্ষ টাকা দেওয়ার বিষয়ে কথা বলা হচ্ছে! আমাদের অনুসন্ধান অনুযায়ী – অডিওটি ওই কর্মকর্তার মোবাইল নম্বর থেকে এসেছে বলে আমাদের সূত্র দাবি করেছে। আমরা সেই নম্বর মিলিয়ে দেখেছি।

আমরা এই অডিওটি ফরেনসিক তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। ফরেনসিক রিপোর্টেই প্রমাণ হবে কণ্ঠটি কার। কিন্তু প্রশ্ন হলো – একজন সরকারি কর্মকর্তা কেনো সাংবাদিককে ম্যানেজ করবেন? নিউজ বন্ধ করার জন্য টাকা দিবেন কেনো? যদি তিনি নির্দোষ হন, তাহলে সাংবাদিককে ভয় পাবেন কেনো?

বীর চট্টলা টিভির অনুসন্ধান – ৩: এইচএস কোডের খেলা!

বীর চট্টলা টিভির অনুসন্ধানে সিএন্ডএফ ব্যবসায়ীরা বলেছেন – “কাস্টমসের ভিতরে আরেক কাস্টমস! ম্যানেজ না করলে এইচএস কোড ভুল, পণ্যের নাম ঘোষণার সাথে মিল নাই!” একজন আমদানিকারক ব্যাংক থেকে লোন নিয়ে পণ্য আনে। তার পণ্য আটকে গেলে ডেমারেজ বাড়ে, ব্যাংকের সুদ বাড়ে। তখন তাকে বাধ্য করা হয়! এইটা কি কাস্টমস আইন বলে? না! কাস্টমস অ্যাক্ট ২০২৩ এর ধারা ৩৩ বলছে – পরীক্ষা করা যাবে, হয়রানি করা যাবে না!

বীর চট্টলা টিভির অনুসন্ধান – ৪: কমিশনারকে ফোন!

আমরা এই অনুসন্ধানের সত্যতা যাচাইয়ের জন্য চট্টগ্রাম কাস্টমসের কমিশনার মাহবুবুর রহমান কে ফোন দিয়েছিলাম। তিনি ফোন রিসিভ করেন নাই। কাস্টমস কমিশনার , আমরা এখনো আপনার বক্তব্যের অপেক্ষায় আছি। আপনি চাইলে আপনার বক্তব্য আমরা হুবহু প্রচার করবো।

বীর চট্টলা টিভির অনুসন্ধান – ৫: তারপরও বহাল তবিয়তে!

এত তথ্য, এত ডকুমেন্ট, এত অডিও – তারপরও ওই কর্মকর্তা এখনো কাস্টম হাউসের আগের জায়গাতেই বহাল তবিয়তে আছেন বলে আমাদের অনুসন্ধানে উঠে এসেছে! এইটা কি জিরো টলারেন্স? এইটা কি সরকারের নীতি?

বীর চট্টলা টিভির দাবি পরিষ্কার:

১. মইনুল ইসলামের গাড়ি, স্বর্ণ, সম্পদের হিসাব দুদক নিক!

২. ১ লাখ টাকার অডিওর ফরেনসিক তদন্ত ৭ দিনের মধ্যে শেষ করেন!

৩. তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে একই চেয়ারে রাখবেন না!
৪. কাস্টমসে জিরো টলারেন্স ঘোষণা করেন!

ডকুমেন্ট মিথ্যা বলে না। অডিও মিথ্যা বলে না। সিএন্ডএফ ব্যবসায়ীদের চোখের পানি মিথ্যা বলে না। বীর চট্টলা টিভির অনুসন্ধান চলবে!

বীর চট্টলা টিভি, সত্যের সন্ধানে নির্ভীক

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram

“চট্টগ্রামে কাস্টমসের ভিতরে আরেক কাস্টমস! এইচএস কোড ভুল দেখিয়ে কোটি টাকা দাবি! সিএন্ডএফ ব্যবসায়ীরা বলছেন – ম্যানেজ না করলে হয়রানির শেষ নাই! বীর চট্টলা টিভির হাতে অডিও রেকর্ডিং!” (পার্ট-০১)

“বীর চট্টলা টিভির গভীর অনুসন্ধান: সিডিএ’র গাড়ি চালক মোহাম্মদ মহিউদ্দিন কোটিপতি কিভাবে? বেতন ২০ হাজার, সম্পদ কোটি টাকা! বদলি, যেতে হচ্ছে খুলনা – কিন্তু কেনো এতদিন চট্টগ্রামে?” (পার্ট-০১)

“চালের দাম নিয়ে সবাই চেঁচায়, সাবানের দাম নিয়ে কেউ কথা বলে না! লাক্স ৩০ টাকা থেকে ৫৫ টাকা, রিন ৬০ টাকা থেকে ৯০ টাকা, ক্লোজআপ ৫০ গ্রাম থেকে ৪৫ গ্রাম হয়েও দাম বেশি! কসমেটিকসে ১৬,০০০ কোটি টাকার গলা কাটার খেলা – বীর চট্টলা টিভির অনুসন্ধান!”

বীর চট্টলা টিভির দীর্ঘ অনুসন্ধান: আইন বলছে ব্যাংক উদ্যোক্তা হতে পারবে না, আইন বলছে ১০% এর বেশি শেয়ার নিতে পারবে না – তারপরও ৫১% মালিকানার প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স কিভাবে? বাংলাদেশ ব্যাংকের নীতিমালার কি বলে?