চট্টগ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন গ্রে’ফ’তা’র্র।

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন দক্ষিণ খুলশী এলাকা থেকে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের চেয়ারম্যান মোঃ রেহান উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বিকেল ৫টার দিকে দক্ষিণ খুলশী রোডের ১ নম্বর ব্লকের সি, বাড়ি নং-৬৭/এ, নিউ ভিশন, হাসিব এম্পায়ার ভবনের তৃতীয় ও চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রেহান উদ্দিন পরিবারসহ ওই ভবনে বসবাস করছিলেন। সেখানে অবস্থান করে তিনি গোপনে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া আগামী ডিসেম্বর মাসে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রবেশের বিষয়কে কেন্দ্র করে তিনি রাজনৈতিক তৎপরতা চালাচ্ছিলেন বলেও বিশ্বস্ত সূত্রের দাবি।

তবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য এবং গ্রেফতারের পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram