ফোন রিসিভ করেন নাই, এখন বলেন অফিসে আসেন নাই! সিএমপির প্রতিবাদলিপি কতটুকু যুক্তিসঙ্গত?

নিজস্ব প্রতিবেদন।

আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি – দেশ ও মানুষের কণ্ঠ।

গত ২৫ নভেম্বর বীর চট্টলা টিভি পুলিশ ভাইদের কণ্ঠ হয়ে রেশনের উপরে একটি তথ্যভিত্তিক নিউজ প্রকাশ করে।

ওই নিউজের পরে ফেসবুকে ঝড় উঠেছে। কেউ বীর চট্টলা টিভির পক্ষে লিখেছেন, কেউ বিপক্ষে লিখেছেন। এটা গণতন্ত্রের সৌন্দর্য।

কিন্তু আজকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, সিএমপি থেকে বীর চট্টলা টিভির ওই নিউজের বিরুদ্ধে একটি প্রতিবাদলিপি দেওয়া হয়। সেই প্রতিবাদলিপিতে বলা হয়েছে – বীর চট্টলা টিভির নিউজে প্রকাশিত তথ্য সঠিক নয়।

আমরা আজ প্রশ্ন করছি – এই প্রতিবাদলিপি কতটুকু যুক্তিসঙ্গত? সংবিধান দিয়ে, আইন দিয়ে বিচার করুন।

প্রথম কথা: আমরা কি পুলিশের বক্তব্য নেওয়ার চেষ্টা করি নাই?

বীর চট্টলা টিভি নিউজ প্রকাশের আগে সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী এবং এডিসি শিমা চাকমাকে অনেকবার ফোন দিয়েছে। তারা কেউ ফোন রিসিভ করেন নাই।তা বীর চট্টলা টিভি টেলিফোন মোবাইল ও হোয়াটসঅ্যাপে রেকর্ড সংরক্ষিত আছে?

বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদে বলা আছে – প্রত্যেক নাগরিকের বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা রয়েছে। আর সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী, কারো বিরুদ্ধে নিউজ করার আগে তার বক্তব্য নেওয়ার চেষ্টা করতে হয়। আমরা সেই চেষ্টা করেছি। ফোন রিসিভ না করলে, সাংবাদিক কী করবে? সে কি দপ্তরে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকবে? নাকি জনগণের তথ্য জনগণকে জানাবে?

আমরা নিউজের শেষে স্পষ্ট বলেছিলাম – এই বিষয়ে পুলিশ কমিশনার, পুলিশ সদর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি কোনো বক্তব্য দেন, আমরা তা প্রকাশ করবো। এটাই তো নিরপেক্ষ সাংবাদিকতা।

দ্বিতীয় কথা: প্রতিবাদলিপির পরে কমিশনার কী বললেন?

প্রতিবাদলিপি প্রকাশের পর পুলিশ কমিশনারকে ফোন দিলে তিনি বলেন – আপনি অফিসে এসে আমাদের থেকে তথ্য নিতেন।

আমাদের প্রশ্ন – আপনারা যখন ফোন রিসিভ করেন না, তখন সাংবাদিক সিডিউল নিবে কিভাবে? আপনারা কি চান সাংবাদিক আপনাদের দপ্তরে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকুক? এটা কি তথ্য অধিকার আইন ২০০৯ এর সাথে যায়? তথ্য অধিকার আইনে বলা আছে, প্রত্যেক নাগরিকের তথ্য পাওয়ার অধিকার আছে। আর সাংবাদিক সেই তথ্য জনগণের হয়ে চায়।

তৃতীয় কথা: মামলা না করে প্রতিবাদলিপি কেন?

আমরা কমিশনারকে বলেছি – আমাদের নিউজ মিথ্যা হলে আপনি বীর চট্টলা টিভির বিরুদ্ধে মামলা করুন। তিনি তাতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, তার নিয়ম বিজ্ঞপ্তি দেওয়া, মামলা করা না।

আমাদের প্রশ্ন – এটা কতটুকু যুক্তি? যদি নিউজ মিথ্যা হয়, তাহলে আইন আছে, আদালত আছে, মানহানির মামলা আছে। শুধু প্রতিবাদলিপি দিয়ে একটি জাতীয় প্ল্যাটফর্মের সম্মান ক্ষুণ্ণ করা কি ঠিক?

বাংলাদেশের সংবিধানের ৩৯ এর (২) ধারা অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রের নিরাপত্তা, শালীনতা, আদালত অবমাননা ছাড়া সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। আর পুলিশ রেগুলেশন অব বেঙ্গল (পিআরবি) অনুযায়ী, পুলিশ জনগণের সেবক, জনগণের ঊর্ধ্বে নয়।

বীর চট্টলা টিভি পুলিশের বিরুদ্ধে না। বীর চট্টলা টিভি পুলিশ ভাইদের কণ্ঠ হয়ে কথা বলে। সমস্ত ডিপার্টমেন্টের পুলিশ ভাইদের রেশনের দাবি নিয়েই তো আমরা কথা বলেছি। পুলিশ ভাইরা যাতে তাদের ন্যায্য রেশন পায়, সেই জন্যই তো এই নিউজ।

তাহলে এই প্রতিবাদলিপি দেওয়ার কারণে কিছু ভুয়া সাংবাদিক, যাদের সাংবাদিকতার কোনো কোয়ালিটি নাই, তথ্যভিত্তিক নিউজের কোনো ধারণা নাই, তারা বীর চট্টলা টিভিকে ভুয়া নিউজ বলে প্রচার করছে। এতে বীর চট্টলা টিভির সম্মান ক্ষুণ্ণ হচ্ছে।

আমরা আজও বলছি – আমাদের নিউজে যদি কোনো তথ্য ভুল থাকে, সিএমপি প্রমাণসহ তথ্য দিক। আমরা তা প্রকাশ করবো। কিন্তু প্রমাণ ছাড়া শুধু প্রতিবাদলিপি দিয়ে সত্য চাপা দেওয়া যাবে না।

বীর চট্টলা টিভি কোনো ব্যক্তির কণ্ঠ হতে চায় না। হতে চায় ১৮ কোটি মানুষের কণ্ঠ। হতে চায় পুলিশ ভাইদের কণ্ঠ, সাংবাদিকদের কণ্ঠ, সাধারণ মানুষের কণ্ঠ।

আমরা পুলিশ সদর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি জানাচ্ছি – এই রেশন ইস্যুতে নিরপেক্ষ তদন্ত হোক। পুলিশ ভাইরা তাদের ন্যায্য অধিকার পাক।

বীর চট্টলা টিভি সত্যের সন্ধানে নির্ভীক জনস্বার্থে

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram