চন্দ্রগঞ্জে গরু চু/রি মামলায় আন্তঃজেলা চোর গ্রেপ্তার, উদ্ধার ২ গরু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার দিঘলী ইউনিয়নে গরু চুরি মামলায় ময়নুল হোসেন ওরফে মনির (৪৫) নামে এক আন্তঃজেলা গরু চোরকে কুমিল্লার দেবিদ্বার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া দুটি গরুও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, দিঘলী ইউনিয়নে সংঘটিত গরু চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্তে ময়নুল হোসেন ওরফে মনিরের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লার দেবিদ্বার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া দুটি গরু উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আন্তঃজেলা গরু চুরির সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram