“বাবা সৌদিতে ঘাম ঝরায়, ছেলে ঢাকায় GPA-5 আনে! নটর ডেমের সামির – প্রবাসীর সন্তানদের গর্ব!”

বীর চট্টলা টিভি থেকে আমি এস এম গিয়াস উদ্দিন সম্রাট বলছি। আজ আমি আপনাদেরকে একটা ছেলের গল্প শোনাতে আসছি। যেই গল্প শুনলে আপনার ছেলেমেয়ে আজকেই বই নিয়ে বসবে! ছেলেটার নাম মোঃ সামির সিদ্দিক। ডাক নাম সামির। সে দেশের সবচেয়ে স্বনামধন্য কলেজ -ঢাকা নটরডেম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে GPA-5 পেয়েছে!

এখন এই GPA-5 টা কেমন GPA-5, শুনেন। এইটা শুধু পাশ করা GPA-5 না! বাংলায় A+, আইসিটিতে ৯০ নম্বর পেয়ে A+, ফিজিক্সে ১৮৮ নম্বর পেয়ে A+, বায়োলজিতে ১৭২ পেয়ে A+, কেমিস্ট্রিতে ১৭০ পেয়ে A+, উচ্চতর গণিতে ১৯৫ নম্বর পেয়ে A+, ইংরেজিতেও A । ৭টা সাবজেক্টের মধ্যে ৬টাতেই A+! এইটা হলো নটর ডেমিয়ান!

আর এই ছেলেটা SSC-তেও GPA-5 পেয়েছিল। গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৪ সালে বিজ্ঞান বিভাগে GPA-5! স্কুল থেকেই সে ছিল ফার্স্ট বয়!

কিন্তু এই গল্পের আসল নায়ক সামির না। আসল নায়ক তার বাবা! তার বাবা মোঃ সিদ্দিক উল্লাহ। একজন সৌদি প্রবাসী। সৌদি আরবের আল-খোবারে তিনি ক্যাটারিং কোম্পানিতে কাজ করেন। মরুভূমির ৫০ ডিগ্রি গরমে, পরিবার ছাড়া, একা একা তিনি অক্লান্ত পরিশ্রম করেন – শুধু একটাই স্বপ্ন আমার ছেলেটা যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়, আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়!

আর তার মা জোসনা বেগম – তিনি ঘরে বসে সংসার সামলিয়েছেন, ছেলেকে আগলে রেখেছেন। বাবার ঘাম আর মায়ের দোয়া – এই দুইটা মিলেই আজ সামির GPA-5। আমি আজ ১৮ কোটি মানুষের হয়ে বলছি – সামির, তুমি শুধু তোমার বাবা-মায়ের মুখ উজ্জ্বল করো নাই। তুমি বাংলাদেশের ১ কোটি প্রবাসীর মুখ উজ্জ্বল করেছো! তুমি প্রমাণ করেছো – প্রবাসীর ছেলে মানে ফেল করা ছেলে না, প্রবাসীর ছেলে মানে নটরডেমের GPA-5

আর বাংলাদেশের সব ছেলেমেয়েকে বলছি – তোমাদের বাবা যদি প্রবাসে থাকে, তোমরা কেঁদো না, সামিরকে দেখো। তোমার বাবা ঘাম ঝরাচ্ছে, তুমি বইয়ের পাতায় ঘাম ঝরাও! আর সামিরের জন্য দোয়া করবেন। সে যেন ডাক্তার-ইঞ্জিনিয়ার হয়ে, এই দেশের জন্য, প্রবাসী বাবাদের জন্য কিছু করে।

সামির! বীর চট্টলা টিভির পক্ষ থেকে তোমাকে জানাই প্রানঢালা অভিনন্দন!

বীর চট্টলা টিভি সত্যের সন্ধানে নির্ভীক

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram