![]()
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ! চট্টগ্রাম শহর বানানোর দায়িত্ব যাদের হাতে! কিন্তু আজ বীর চট্টলা টিভির গভীর অনুসন্ধানে বেরিয়ে আসলো এমন এক রহস্য, যা শুনলে আপনি চমকে যাবেন! একজন গাড়ি চালক কোটিপতি!
বীর চট্টলা টিভির অনুসন্ধান – ১: সে কে? বীর চট্টলা টিভির অনুসন্ধানে উঠে এসেছে – সিডিএ’র একজন বিতর্কিত গাড়ি চালক! যার ছবি এখন সবার হাতে হাতে! যিনি বছরের পর বছর ধরে সিডিএ’র বড় বড় কর্মকর্তাদের গাড়ি চালিয়েছেন! আমাদের অনুসন্ধানে দেখা গেছে – তিনি শুধু গাড়ি চালক না, তিনি ছিলেন ক্ষমতার চালক! কর্মকর্তাদের পাশে বসে, কর্মকর্তাদের সাথে ছবি তুলে, তিনি হয়ে উঠেছিলেন সিডিএ’র অঘোষিত ক্ষমতাবান ব্যক্তি!
বীর চট্টলা টিভির অনুসন্ধান – ২: তার চাকরিতে যোগদান, বেতন কত? এবার আসি আসল অংকে! বীর চট্টলা টিভির অনুসন্ধান অনুযায়ী – সরকারি চাকরিতে একজন গাড়ি চালক ১৬তম গ্রেডের কর্মচারী! জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী – একজন গাড়ি চালকের মূল বেতন শুরু হয় ৯,৩০০ টাকা থেকে, সর্বোচ্চ ২২,৪৯০ টাকা! ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা মিলিয়ে সর্বসাকুল্যে মাসে তিনি পেতে পারেন ১৮,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা! অর্থাৎ ১০ বছর চাকরি করলে তার মোট আয় কত? ১০ বছর x ১২ মাস x ২৫,০০০ টাকা = ৩০ লক্ষ টাকা!
১৫ বছর চাকরি করলেও মোট আয় ৪৫ লক্ষ টাকা! কিন্তু বীর চট্টলা টিভির অনুসন্ধানে অভিযোগ উঠেছে – এই গাড়ি চালক এখন কোটি টাকার মালিক! তার নামে ফ্ল্যাট আছে, প্লট আছে, গাড়ি আছে বলে অভিযোগকারীরা দাবি করছেন! আমরা বলছি – এই হিসাব মিলে কিভাবে? ৩০ হাজার টাকা বেতনে কোটি টাকার মালিক হওয়া যায় কিভাবে? এই হিসাবের তদন্ত কে করবে? দুদক করবে? সিডিএ কর্তৃপক্ষ করবে?
বীর চট্টলা টিভির অনুসন্ধান – ৩: বদলি কেনো? কোথায়? বীর চট্টলা টিভির হাতে আসা অফিস আদেশ অনুযায়ী – তাকে বদলি করা হয়েছে! যেতে হচ্ছে খুলনায়! অফিস আদেশে তারিখ দেখা যাচ্ছে – ১০ নভেম্বর ২০২৬! আদেশে পরিষ্কার লেখা আছে – তাকে চট্টগ্রাম থেকে বদলি করে খুলনায় পাঠানো হচ্ছে! আমাদের প্রশ্ন – এতদিন কেনো বদলি হয় নাই? একজন গাড়ি চালক বছরের পর বছর একই জায়গায়, একই কর্মকর্তার গাড়িতে থাকবে কেনো? সরকারি নিয়ম অনুযায়ী ৩ বছর পর পর বদলি হওয়ার কথা! তাহলে তিনি কেনো এতদিন চট্টগ্রামে ছিলেন?
আর এখন হঠাৎ বদলি কেনো? অনুসন্ধান শুরু হয়েছে বলেই কি বদলি? নাকি তাকে বাঁচানোর জন্য বদলি? বীর চট্টলা টিভি বলছে – বদলি মানেই শাস্তি না! বদলি মানেই তদন্ত শেষ না! বদলি করে দিলেই কি সম্পদের হিসাব শেষ হয়ে যাবে?
বীর চট্টলা টিভির অনুসন্ধান – ৪: তার ক্ষমতার উৎস কি? বীর চট্টলা টিভির অনুসন্ধানে উঠে এসেছে – তিনি শুধু গাড়ি চালাতেন না! তিনি ছিলেন মিডলম্যান! ফাইল চালানো, টেন্ডার চালানো, প্লটের কাজ – সব জায়গায় তার নাম আসে বলে অভিযোগকারীরা দাবি করছেন! একজন গাড়ি চালক যদি ফাইলের কাজ করে, তাহলে কর্মকর্তারা কি করেন? সিডিএ চেয়ারম্যানের কাছে দাবি!আপনি যেমন সিডিআর পরিকল্পনা নিয়ে সিডি এর আইন অনুযায়ী জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে তদ্রূপ এই দুর্নীতিবাজ দের জন্য ও জিরো টলারেন্স নীতি ঘোষণা করুন
বীর চট্টলা টিভির দাবি পরিষ্কার –
১. এই গাড়ি চালকের চাকরিতে যোগদানের তারিখ থেকে আজ পর্যন্ত বেতন, সম্পদের হিসাব প্রকাশ করেন! তার নামে কয়টা ফ্ল্যাট, কয়টা প্লট, কয়টা ব্যাংক অ্যাকাউন্ট – দুদক তদন্ত করুক!
২. বদলি দিয়েই শেষ করবেন না! তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন!
৩. সিডিএতে জিরো টলারেন্স ঘোষণা করেন! গাড়ি চালক থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত – কারো সম্পদের হিসাবের বাইরে যাওয়ার সুযোগ নাই!
৪. যারা তাকে এতদিন চট্টগ্রামে রেখেছেন, যারা তাকে ক্ষমতা দিয়েছেন – তাদেরও তদন্তের আওতায় আনেন!
একজন গাড়ি চালক কোটিপতি হলে – অফিসাররা কি হবেন? এই প্রশ্নটা আজ চট্টগ্রামের ৮০ লক্ষ মানুষের! ডকুমেন্ট মিথ্যা বলে না। অফিস আদেশ মিথ্যা বলে না। বেতনের হিসাব মিথ্যা বলে না
বীর চট্টলা টিভি,সত্যের সন্ধানে নির্ভীক