“মাজার থেকে ৬৮ ডেকচি গায়েব হয়নি, গায়েব করা হয়েছিল আগেই! নিজে গিয়ে ডেকচি গুণে দেখালেন ডা. শাহাদাত! ৩২টি ডেকচি অক্ষত, বাকি ৬৮টির হিসাব কোথায়? বীর চট্টলা টিভির গভীর তদন্ত!”

দৈনিক আজাদীতে একটা খবর এসেছে – “মাজার থেকে ৬৮ ডেকচি গায়েব, চসিক প্রশাসক দায়ী করলেন আ.লীগকে।” আজ আমি সেই খবরের ভিতরের আসল তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। বীর চট্টলা টিভির গভীর তদন্তে বের হয়ে আসলো আসল তথ্য।

প্রথমে বুঝতে হবে, এই মাজারটা কি? এইটা হলো চট্টগ্রামের হযরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজার। ফেসবুক পোস্টে যেমন বলা হয়েছে, এইটা শত বছরের ঐতিহ্যের মাজার। এই মাজার শুধু মাজার না, এইখানে আছে এতিমখানা, আছে মানুষের ভালোবাসা, আছে মানুষের দান।

এখন প্রশ্ন হলো – এই মাজারে ডেকচি নিয়ে ঝামেলাটা শুরু হলো কিভাবে?

৯ নভেম্বর ফেসবুকে পোস্ট দেন চট্টগ্রাম মহানগর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। তিনি অভিযোগ করেন – “হযরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের শত বছরের ঐতিহ্যের তামার ৪০টি ডেকচি ৩০ লাখ টাকায় বিক্রি করে দিয়েছে দখলকারী বিএনপি নেতারা। মাজার কমিটিকে ফ্যাসিস্ট ঘোষণা দিয়ে বর্তমান সিটি প্রশাসক মাজার কমিটির নিয়ন্ত্রণ নেন।”

এই পোস্টের পরে কয়েকদিন ধরে ফেসবুকে আলোচনা চলছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন ফেসবুক পেজ থেকে এই ঘটনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন ও তার অনুসারীদের দায়ী করা হয়।

কিন্তু ডা. শাহাদাত হোসেন কি করলেন? তিনি ঘরে বসে থাকেন নাই। তিনি ফেসবুকের জবাব ফেসবুকে দেন নাই। তিনি রোববার, ৮ নভেম্বর ২০২৬ – নিজে গরীব উল্লাহ শাহ মাজারে গিয়ে মাজার ও এতিমখানার বিভিন্ন সরঞ্জাম গুণে দেখেন।

এইটাই হলো একজন প্রশাসকের কাজ! এইটাই হলো হিরোর কাজ!

তিনি গিয়ে কি পেলেন? বর্তমান কমিটির দায়িত্ব গ্রহণের সময় প্রস্তুত করা হিসাব অনুযায়ী, ছোট-বড় মিলিয়ে ৩২টি ডেকচির মজুত পান তিনি।

আরো পরিষ্কার ডকুমেন্ট আছে। চলতি বছরের ২৫শে জুন ওয়াকফ এস্টেটের পরিদর্শক শাখাওয়াত হোসেনের স্বাক্ষর করা তালিকা অনুযায়ী ২০টি বড় ও ১২টি ছোট, মোট ৩২টি ডেকচি বর্তমান কমিটিকে বুঝিয়ে দেওয়া হয়েছিল। প্রশাসক মাজারে উপস্থিত হয়ে নিজে গুণে দেখেছেন যে, সেই ৩২টি ডেকচিই বর্তমানে সেখানে অক্ষত অবস্থায় রয়েছে।

তাহলে প্রশ্ন হলো – ৩২টি ডেকচি যদি অক্ষত থাকে, তাহলে ৬৮টি ডেকচি গেলো কোথায়? এই ৬৮টি ডেকচি কি বর্তমান কমিটি নিয়েছে? নাকি আগেই গায়েব হয়েছিল?

এইখানেই ডা. শাহাদাত হোসেন গণমাধ্যমের সামনে বিগত মাজার কমিটির বিরুদ্ধে অভিযোগ করেন – ব্যাংক হিসাব থেকে দুই দফায় সাড়ে সাত লাখ টাকা, দোকানের অগ্রিম বাবদ এক কোটি ২০ লাখ টাকা, ৬৮টি ডেকচি, কয়েকটি এসি, মাজারের আঙিনার বেশ কয়েকটি বড় গাছ কেটে ফেলা এবং বিভিন্ন সরঞ্জাম আত্মসাতের অভিযোগ।

তিনি বলেন, লুটপাটের তথ্য গোপন করতে আগের কমিটি সব হিসাব বা কাগজপত্র নিজেরাই সরিয়ে ফেলেছে।

এখন আসেন, কমিটির ইতিহাসটা বুঝি। কারণ এইটা না বুঝলে পুরো ঘটনা বোঝা যাবে না।

আজাদীর রিপোর্ট অনুযায়ী – খোঁজ নিয়ে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নিযুক্ত মোতোয়াল্লি আবু তাহেরের কার্যক্রম স্থগিত করে চলতি বছরের ১৩ জুন তিন বছরের জন্য পাঁচ সদস্যের উপদেষ্টা এবং ১৩ সদস্যের পরিচালনা কমিটির অনুমোদন দেয় বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়। ওই কমিটিতে পদাধিকারবলে চসিকের বর্তমান প্রশাসক শাহাদাত হোসেন সভাপতি হিসেবে দায়িত্ব পান।

কিন্তু, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নিয়োজিত মোতোয়াল্লি বর্তমান কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেননি। এই কারণে চট্টগ্রাম ওয়াকফ এস্টেটের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে দায়িত্ব গ্রহণ করে বর্তমান কমিটি। দায়িত্ব গ্রহণের সময় মাজারে রক্ষিত বিভিন্ন সরঞ্জামের হিসাব তৈরি করা হয় এবং সেই হিসাবপত্রে ওয়াকফ এস্টেটের কর্মকর্তাদের স্বাক্ষরও রয়েছে।

ডা. শাহাদাত হোসেন আরো দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আবু তাহের নামের যে মোতোয়াল্লি মাজারের দায়িত্ব নেন, তিনিও আওয়ামী লীগেরই লোক ছিলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্নভাবে মাজারের সম্পদ আত্মসাৎ করা হয়েছে। বর্তমান সরকারের আমলে এই ধরনের লুটপাটের কোনো সুযোগ নেই।

তিনি সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে মাজারের অর্থ সম্পদ আত্মসাতের জন্য দায়ী করেন। তিনি বলেন, মেগা প্রকল্পের নামে আওয়ামী লীগের লোকজন সারা দেশে লুটপাট করেছে। মাজারও এর থেকে বাদ পড়েনি।

আর নিজেদের অপকর্ম আড়াল করতেই আওয়ামী লীগের নেতা-কর্মীরা ফেসবুকে বর্তমান কমিটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

বস, এইখানেই শেষ না। ডা. শাহাদাত হোসেন শুধু এই মাজারের জন্য না, তিনি গত ২৫ অক্টোবর ২০২৬ – স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬-এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি এখন মেয়রের ক্ষমতা প্রয়োগ করছেন।

তাই আমরা আজ বীর চট্টলা টিভি থেকে দাবি জানাচ্ছি –

১. ওয়াকফ এস্টেটের ২৫ জুনের স্বাক্ষর করা ৩২টি ডেকচির তালিকাটা জনসম্মুখে প্রকাশ করা হোক। তাহলে প্রমাণ হবে, বর্তমান কমিটি ৩২টি ডেকচি বুঝে পেয়েছে এবং ৩২টিই অক্ষত আছে।

২. আগের কমিটির সময়ের ব্যাংক হিসাব, দোকানের অগ্রিম ১ কোটি ২০ লাখ টাকা, সাড়ে সাত লাখ টাকা, ৬৮টি ডেকচি, এসি, গাছ কাটা – এই সবগুলোর নিরপেক্ষ তদন্ত হোক। ওয়াকফ প্রশাসক, দুদক, পুলিশ – তিন পক্ষ মিলে তদন্ত করুক।

৩. মাজারের শত বছরের ঐতিহ্য রক্ষা করতে হবে। মাজার নিয়ে ফেসবুকে কোনো অপপ্রচার চলবে না। মাজার আল্লাহর ওলির জায়গা, এইটা নিয়ে রাজনীতি চলবে না।

আমরা চাই, ডা. শাহাদাত হোসেন যেভাবে নিজে গিয়ে ডেকচি গুণে দেখিয়েছেন, সেভাবে সত্য সামনে আসুক। সত্য যদি সামনে আসে, তাহলে জনগণ কোনো খারাপ কমেন্ট করতে পারবে না। কারণ, কাগজ কথা বলবে, ফেসবুকের পোস্ট কথা বলবে না।

আমরা দুর্নীতিকে না বলি! আমরা মাজারকে বাঁচাই! আমরা সত্যকে বাঁচাই!

*বীর চট্টলা টিভি।*সত্যের সন্ধানে নির্ভীক

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram