চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চালু হয়েছে ডায়ালাইসিস সেবা ।

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো চালু হয়েছে রোগীদের ডায়ালাইসিস চিকিৎসা সেবা। আজ ২৭ এপ্রিল সোমবার একজন রোগীকে একজন রোগীর কিডনি ডায়ালাইসিসের মাধ্যমে এ সেবার উদ্বোধন করেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মোঃ একরাম হোসেন।

তিনি বলেন, ডায়ালাইসিস সেবা চালুর মাধ্যমে জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করলো। আইসিইউতে ভর্তি রোগীকে প্রথমবারের মত রেফার না করে ডায়ালাইসিস দেওয়া সক্ষম হলো। কিডনি রোগীদের দীর্ঘমেয়াদী চিকিৎসার খরচ কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। জনবল ও লজিস্টিক সাপোর্ট পাওয়া গেলে ডায়ালাইসি সেবা সক্ষমতা বাড়ানো যাবে বলে মন্তব্য করেন তিনি। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের আবাসিক মেডিকেল অফিসার, সিনিয়র কনসালট্যান্ট, কনসালট্যান্ট, জুনিয়র কনসালট্যান্ট, চিকিৎসক ও নার্সগণ এ সময় উপস্থিত ছিলেন।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram