
চট্টগ্রাম প্রতিনিধি:
ফেনী মডেল থানায় দায়ের করা যৌতুকের জন্য গোপনাঙ্গে আঘাতের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি মো. পারভেজকে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।
এসআরবি-৭, চট্টগ্রাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ফেনী জেলার ফেনী মডেল থানার মামলা নং-৯২, তারিখ ২৯ আগস্ট ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধন ২০২৫)-এর ১১(খ)/৩০ ধারায় দায়ের করা মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি মো. পারভেজ চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় অবস্থান করছেন।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ৯টা ২ মিনিটে এসআরবি-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বন্দর থানাধীন মাইলের মাথা শেভরন হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে।
এ সময় মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি মো. পারভেজ (২৮)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পারভেজ ফেনী জেলার ফেনী থানার বিরিঞ্চি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
এসআরবি-৭ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তথ্যসূত্র: এসআরবি-৭, চট্টগ্রাম