চট্টগ্রামে এক দিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বিশেষ অতিথি ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।

চট্টগ্রাম প্রতিনিধি:

‘এক দিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’ প্রতিপাদ্যে চট্টগ্রামে এক দিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সরকারের অগ্রাধিকার কর্মসূচি ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’-এর আওতায় জেলা প্রশাসন, চট্টগ্রামের উদ্যোগে মঙ্গলবার (২৭ অক্টোবর) জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার অন্যতম কার্যকর উদ্যোগ। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসাধারণের অংশগ্রহণ ও রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে পরিবেশবান্ধব সমাজ গঠন ও জনকল্যাণমূলক কার্যক্রমে বাংলাদেশ পুলিশের ইতিবাচক ভূমিকার বিষয়টি তুলে ধরা হয়। পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের মতো উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকারও ব্যক্ত করা হয়।

এক দিনে এক লাখ বৃক্ষরোপণের এ কর্মসূচির মাধ্যমে চট্টগ্রামে সবুজায়ন সম্প্রসারণ এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram