“টাকা ছাড়া ফাইল নড়ে না” – চসিকের প্রকৌশল বিভাগে ফাইল আটকে রাখার সিন্ডিকেট? প্রধান প্রকৌশলী আনিছুর রহমানের টেবিলে ফাইল কতদিন থাকে? PPR আইন কী বলে?

চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১৮ কোটি মানুষের টাকায় চলা একটা প্রতিষ্ঠান। দৈনিক ইত্তেফাক / CTG News-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, চসিকের প্রকৌশল বিভাগকে ঘিরে নতুন করে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। নগরবাসীর অভিযোগ, বিভিন্ন ধরনের দাপ্তরিক কাজ ও ফাইল নিষ্পত্তির ক্ষেত্রে নিয়মিত প্রক্রিয়ার পরিবর্তে অর্থ লেনদেনের চাপ তৈরি হচ্ছে। অভিযোগ উঠেছে, টাকা দিলে ফাইলের অগ্রগতি হয়, আর টাকা না দিলে দিনের পর দিন ফাইল আটকে থাকে।

এই অভিযোগের কেন্দ্রে রয়েছেন চসিকের প্রধান প্রকৌশলী মো. আনিছুর রহমান। আমরা আবার বলছি – এইটা বীর চট্টলা টিভির বানানো কথা না, এইটা প্রকাশিত সংবাদে উঠে আসা নগরবাসীর অভিযোগ। অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য, সংশ্লিষ্ট নথিপত্র এবং চসিক কর্তৃপক্ষের ব্যাখ্যা পাওয়া গেলে অনুসন্ধানের পরবর্তী পর্বে বিস্তারিত তুলে ধরা হবে। প্রধান প্রকৌশলী মো. আনিছুর রহমান যদি বক্তব্য দিতে চান, বীর চট্টলা টিভি তা প্রচার করতে প্রস্তুত।তবে অর্থ রিপোর্টের আগে ও পরে বীর চট্টলা টিভি সিটি কর্পোরেশনের অত্র ডিপার্টমেন্ট নিয়ে দীর্ঘ অনুসন্ধান করছে?

একজন ইঞ্জিনিয়ার তার টেবিলে ফাইল কতদিন রাখতে পারে? এখন প্রশ্ন – একজন প্রধান প্রকৌশলী, একজন ইঞ্জিনিয়ার, তার টেবিলে একটা সরকারি ফাইল কতদিন রাখতে পারে? বীর চট্টলা টিভি বিশ্লেষণ করে দিচ্ছে

১. সচিবালয় নির্দেশমালা, ২০১৪ (Secretariat Instructions) সরকারি অফিস চালানোর নিয়মের বই: এই নির্দেশমালা অনুযায়ী, একটা ফাইল নিষ্পত্তির নিয়ম হলো:

জরুরি ফাইল – ১ কর্মদিবসের মধ্যে
অতি জরুরি ফাইল – একই দিনে
সাধারণ ফাইল – সর্বোচ্চ ৩ থেকে ৫ কর্মদিবসের মধ্যে
নীতি-নির্ধারণী ফাইল – সর্বোচ্চ ৭ কর্মদিবসের মধ্যে

অর্থাৎ, কোনো ফাইল ৭ দিনের বেশি টেবিলে আটকে রাখা মানেই নিয়ম ভঙ্গ।

২. চসিকের সিটিজেন চার্টার (Citizen Charter) নাগরিক সনদ, মানে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি: চসিকের সিটিজেন চার্টার অনুযায়ী, সাধারণ আবেদন, নথি, ফাইল নিষ্পত্তি করতে হবে ৭ থেকে ১৫ কর্মদিবসের মধ্যে। এর বেশি দেরি হলে, তার কারণ লিখিতভাবে জানাতে হবে।

৩. সংবিধান, অনুচ্ছেদ ২১(২) – “সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য।” অর্থাৎ, ফাইল আটকে রাখা সংবিধানের বিরুদ্ধে: তাহলে প্রশ্ন – চসিকের প্রকৌশল বিভাগে কোন কোন ফাইল কতদিন ধরে আটকে আছে? কেন নিষ্পত্তি হচ্ছে না? এবং কোনো কর্মকর্তা-কর্মচারী অনৈতিক সুবিধা দাবি করেছেন কিনা – তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। PPR আইন অনুযায়ী টেন্ডার ওপেনিং এর পর কী কী কতদিনে হতে হবে? এইটাই আসল ডাটা এবার আসি PPR আইন – অর্থাৎ Public Procurement Rules, ২০০৮ সরকারি ক্রয় বিধিমালা, ২০০৮ – এই আইনে পরিষ্কার করে লেখা আছে।

১. টেন্ডার ওপেনিং (Tender Opening) দরপত্র খোলা: দরপত্র জমা দেওয়ার শেষ সময়ের পরপরই একই দিনে সবার সামনে দরপত্র খুলতে হবে। PPR ২০০৮ এর বিধি ৯৫ অনুযায়ী দরপত্র খোলার পর Tender Opening Sheet – দরপত্র খোলার তালিকা সবাইকে দিতে হবে।

২. ইভালুয়েশন বোর্ড  (Evaluation Committee) মূল্যায়ন কমিটি, মানে কে কাজ পাবে তা যাচাই করার কমিটি:
টেন্ডার খোলার পর এই কমিটিকে কতদিনে শেষ করতে হবে?
PPR, ২০০৮ এর বিধি ৩৬(৩) এবং বিধি ৯৮ অনুযায়ী
সাধারণ ক্রয়ের ক্ষেত্রে – ২১ কর্মদিবসের মধ্যে মূল্যায়ন শেষ করতে হবে।
জটিল বা বড় কাজের ক্ষেত্রে – সর্বোচ্চ ২৮ কর্মদিবস পর্যন্ত সময় নেওয়া যাবে, তবে কারণ লিখতে হবে।
মূল্যায়ন শেষে Evaluation Report মূল্যায়ন প্রতিবেদন অনুমোদনের জন্য পাঠাতে হবে।

অর্থাৎ, টেন্ডার ওপেনিং হওয়ার ২১ দিনের মধ্যে ইভালুয়েশন শেষ না হলে, তা হবে PPR আইন লঙ্ঘন।

৩. NOC (No Objection Certificate) অনাপত্তি সনদ, মানে এই কাজে আমার কোনো আপত্তি নাই – এই সনদ: NOC দিতে হবে মূল্যায়ন প্রতিবেদন অনুমোদনের পর ৭ কর্মদিবসের মধ্যে NOC ছাড়া পরবর্তী ধাপে যাওয়া যাবে না।

৪. Work Order  অর্থ কার্যাদেশ, মানে তুমি এই কাজটা করো এই লিখিত আদেশ: PPR, ২০০৮ এর বিধি ১০২ অনুযায়ী অনুমোদনের পর ৭ কর্মদিবসের মধ্যে ঠিকাদারকে Work Order দিতে হবে। আর ঠিকাদারকে ১৪ থেকে ২৮ দিনের মধ্যে চুক্তি করতে হবে।

তাহলে হিসাবটা দাঁড়ালো টেন্ডার ওপেনিং -> ২১ দিনের মধ্যে ইভালুয়েশন -> ৭ দিনের মধ্যে NOC -> ৭ দিনের মধ্যে Work Order। মোট ৩৫ দিনের মধ্যে একটা কাজের ফাইল শেষ হওয়ার কথা। এখন প্রশ্ন – চসিকের প্রকৌশল বিভাগে কোনো ফাইল কি ৩৫ দিনের বেশি আটকে আছে? কোনো ফাইল কি ৩ মাস, ৬ মাস ধরে আটকে আছে? যদি থাকে, তাহলে সেই ফাইল কেন আটকে আছে – তার জবাব দিতে হবে। টাকা ছাড়া ফাইল নড়ে না – এইটা কোন আইনে পড়ে?

এই অভিযোগ যদি সত্য হয়, তাহলে এইটা কোন আইনে পড়ে?

১. সংবিধান, অনুচ্ছেদ ২৭ – সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান। টাকা দিলে ফাইল নড়বে, টাকা না দিলে নড়বে না এইটা সংবিধানের ২৭ অনুচ্ছেদের বিরুদ্ধে।
২. সংবিধান, অনুচ্ছেদ ৩১ – আইনের আশ্রয় থেকে কাউকে বঞ্চিত করা যাবে না।
৩. দণ্ডবিধি, ১৮৬০ এর ১৬১ ধারা – সরকারি কর্মচারী ঘুষ নিলে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড।
৪. দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ – অবৈধভাবে সুবিধা নেওয়া, ফাইল আটকে টাকা দাবি করা – দুদকের তদন্তের আওতায় পড়ে।

৫. সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ – দায়িত্বে অবহেলা, ফাইল আটকে রাখা – এইটা অসদাচরণের এর জন্য বিভাগীয় শাস্তি হবে।

অর্থাৎ, ফাইল আটকে রাখা শুধু দেরি না, এইটা দুর্নীতি, এইটা সংবিধান লঙ্ঘন।

প্রশাসক ডাঃ শাহাদাতের কাছে ঘোষণার দাবি আমরা প্রশাসক ডাঃ শাহাদাত হোসেনের কাছে কোনো দাবি করছি না, আমরা তাকে দিক নির্দেশনা দিচ্ছি কারণ তিনি একজন চিকিৎসক, তিনি একজন অভিভাবক।আপনার চসিককে বাঁচাতে হলে ৩টা কাজ করতে হবে।

১. আজকেই প্রকৌশল বিভাগের সকল পেন্ডিং ফাইলের তালিকা প্রকাশ করুন। কোন ফাইল কতদিন ধরে আটকে আছে জনগণ জানতে চায়।

২. PPR, ২০০৮ অনুযায়ী, ২১ দিনের মধ্যে ইভালুয়েশন, ৭ দিনের মধ্যে NOC, ৭ দিনের মধ্যে Work Order এই নিয়ম মানা হচ্ছে কিনা তা অডিট করুন।

৩. দুদককে চিঠি দিয়ে তদন্ত চান? যদি অভিযোগ মিথ্যা হয়, তাহলে প্রধান প্রকৌশলী মো. আনিছুর রহমান সম্মান ফিরে পাবেন। আর যদি সত্য হয় তাহলে চট্টগ্রামের মানুষ তাদের আসল চেহারা দেখতে পাবে।

আমরা চাই না চসিকের একজন কর্মচারীও বিনা দোষে শাস্তি পাক। আমরা চাই চসিকের একজন দুর্নীতিবাজও পার না পাক। জনগণের অর্থে পরিচালিত একটি সিটি কর্পোরেশনের কোনো বিভাগে অনিয়মের অভিযোগ থাকলে তার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। অভিযোগ সত্য না মিথ্যা সেটি নির্ধারণ করবে নিরপেক্ষ তদন্ত। নগরবাসীর প্রত্যাশা চসিকের প্রকৌশল বিভাগে ফাইল নিষ্পত্তি হবে নিয়ম অনুযায়ী অর্থের বিনিময়ে নয়। বীর চট্টলা টিভি কারো বিরুদ্ধে না, বীর চট্টলা টিভি চট্টগ্রামের মানুষের পক্ষে, নৈতিকতার পক্ষে একজন সৎ ও আদর্শবান অফিসারের পক্ষে।

বীর চট্টলা টিভি, সত্যের সন্ধানে নির্ভীক জনস্বার্থে

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram