লক্ষ্মীপুরের কমলনগরে ১২ দিন ধরে নিখোঁজ সজিব, সন্ধান চায় পরিবার।

কবির হোসেন রাকিব, প্রতিনিধি, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের চরবসু গ্রামের মোঃ সজিব নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। গত ১৩ অক্টোবর দুপুর ২টার পর বাড়ি থেকে বের হওয়ার পর তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

নিখোঁজ সজিব চরবসু গ্রামের নাছির মাঝির বাড়ির বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ শরিফ। তিনি নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সজিবের কোনো হদিস পাওয়া যায়নি। কেউ তাঁর সন্ধান পেয়ে থাকলে কিংবা কোথাও দেখে থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিখোঁজ ব্যক্তির পরিচয়:

  • নাম: মোঃ সজিব
  • পিতার নাম: মোঃ শরিফ
  • ঠিকানা: নাছির মাঝির বাড়ি, চরবসু গ্রাম, ৮ নম্বর চর কাদিরা ইউনিয়ন, কমলনগর, লক্ষ্মীপুর।

যোগাযোগ: ০১৬৩৮৯১০৪৮৮

সজিবের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার। কোনো তথ্য জানা থাকলে দ্রুত উল্লিখিত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram