
চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সম্মেলন কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ওপেন হাউজ ডে-তে সেবাপ্রত্যাশী নগরবাসী তাদের বিভিন্ন অভিযোগ, সমস্যা ও পুলিশি সেবাসংক্রান্ত বিষয় তুলে ধরেন। সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী উপস্থিত সেবাপ্রত্যাশীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তাদের উত্থাপিত বিষয়গুলো সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে অবহিত হন।
পরে তিনি বিভিন্ন অভিযোগ ও সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন সেবাপ্রত্যাশী তাৎক্ষণিকভাবে তাদের সমস্যার সমাধান পাওয়ায় পুলিশ কমিশনারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা ‘ওপেন হাউজ ডে’ আয়োজনের মাধ্যমে সরাসরি পুলিশ কমিশনারের কাছে নিজেদের সমস্যা তুলে ধরার সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
ওপেন হাউজ ডে-তে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো: হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) নিষ্কৃতি চাকমা; উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ হাসান মোস্তফা স্বপন; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি; উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ রইছ উদ্দিন; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) কবীর আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোঃ আমিরুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মোঃ আলমগীর হোসেনসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় নগরীর বিভিন্ন এলাকা থেকে আসা সম্মানিত সেবাপ্রত্যাশীরাও উপস্থিত ছিলেন।
সিএমপির ‘ওপেন হাউজ ডে’ নগরবাসী ও পুলিশের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করে জনসাধারণের অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।