CCTCL ডিপো বন্ধে ৩০০ C&F পথে, ৪ হাজার কোটি টাকা ঋণ ঝুঁকিতে ব্যাংক! বিদেশিদের ১৫ বছর, দেশিদের আল্টিমেটাম – বন্দর চেয়ারম্যানের ডাবল স্ট্যান্ডার্ডে ধ্বংসের মুখে চট্টগ্রাম!

CCTCL ডিপো বন্ধ মানে শুধু ৩০০ C&F বন্ধ না, মানে বাংলাদেশের ব্যাংকগুলো পথে বসা। কেন? শুনুন, একজন C&F এজেন্ট কিভাবে ব্যবসা করে? সে LC, ব্যাংক গ্যারান্টি, LIM, LTR-এর মাধ্যমে ব্যবসা করে। একটি C&F এর ৫ কোটি টাকার লাইসেন্সের বিপরীতে ব্যাংক থেকে ১০-১৫ কোটি টাকার লোন নেওয়া আছে।

বীর চট্টলা টিভি র কাছে তথ্য আছে – শুধু চট্টগ্রামের C&F খাতে বিভিন্ন ব্যাংকের বিনিয়োগ প্রায় ৪ হাজার কোটি টাকা। এখন CCTCL ডিপোতে যদি তার ৫০ লাখ টাকা আটকে যায়, সে কাস্টমসে ডিউটি দিতে পারবে না। ডিউটি দিতে না পারলে পণ্য খালাস হবে না। পণ্য খালাস না হলে আমদানিকারক তাকে টাকা দেবে না। আমদানিকারক টাকা না দিলে সে ব্যাংকের কিস্তি দিতে পারবে না।

ফলাফল কী হবে?

১. সংবিধানের ৪২ অনুচ্ছেদ অনুযায়ী সম্পত্তির অধিকার খর্ব হবে।

২. ব্যাংক কোম্পানি আইন ১৯৯১, ধারা ২৭(গ) অনুযায়ী – সে হয়ে যাবে Willful Defaulter না হয়েও Defaulter। বাংলাদেশ ব্যাংকের CIB রিপোর্টে তার নাম উঠে যাবে।
৩. Money Laundering Prevention Act 2012 অনুযায়ী – একবার খেলাপি হলে সে আর কোনো ব্যাংক থেকে ঋণ পাবে না। তার ব্যবসা চিরতরে বন্ধ।

অর্থাৎ, বন্দরের একটা ভুল সিদ্ধান্তে C&F ব্যবসায়ী হবে ঋণ খেলাপি, ব্যাংক হবে ক্ষতিগ্রস্ত, আর দিন শেষে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ সরকারের রাজস্ব। কারণ C&F যদি ডিউটি দিতে না পারে, সরকার রাজস্ব পাবে না। বন্দর চেয়ারম্যান আপনি CCTCL-কে আল্টিমেটাম দিচ্ছেন, কিন্তু আল্টিমেটামটা আসলে যাচ্ছে বাংলাদেশের ব্যাংকের উপর।

আমার প্রশ্ন: বিদেশি কোম্পানি DP World যখন ১৫ বছরের জন্য NCT নেয়, তখন তাকে আপনারা Tax Holiday, Duty Free Import সুবিধা দেন। আর দেশি C&F যখন ১৫ দিন সময় চায় তার পাওনা টাকা আদায়ের জন্য, তখন তাকে সময় দেবেন না? এটা কি *বাংলাদেশ সংবিধানের ২৮(১) – বৈষম্যহীন নীতি*র লঙ্ঘন নয়?

বীর চট্টলা টিভির লিগেল টিমের অনুসন্ধানী নতুন ৪র্থ দফা দাবি:

বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে অনুরোধ – চট্টগ্রাম বন্দরের এই CCTCL সংকটকে Force Majeure বা বিশেষ পরিস্থিতি হিসেবে ঘোষণা করুন। যতদিন পর্যন্ত C&F ব্যবসায়ীরা তাদের পাওনা আদায় করতে না পারছে, ততদিন তাদের CIB-তে খেলাপি দেখানো যাবে না। তাদের LTR, LIM-এর সময়সীমা ৯০ দিন বাড়িয়ে দিন। না হলে – আজ CCTCL বন্ধ, কাল ৩০০ C&F খেলাপি, পরশু ৪ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ ঝুঁকিতে। এর দায় কে নেবে?

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram