অনুমতি ছাড়া পোস্টার-ব্যানারে ছবি ব্যবহার না করার নির্দেশ চট্টগ্রাম মহানগর যুবদলের

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদের পূর্বানুমতি ছাড়া কোনো পোস্টার, ফেস্টুন বা ব্যানারে তাদের ছবি ব্যবহার না করার জন্য নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-দপ্তর সম্পাদক মো. শাহেদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মহানগর যুবদলের সকল স্তরের নেতাকর্মী, থানা ও ওয়ার্ড আহ্বায়ক, সদস্য সচিব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়কদের বিষয়টি অবগত করা হয়েছে।

এতে বলা হয়, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদের অনুমতি ছাড়া কোনো পোস্টার, ফেস্টুন ও ব্যানারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করা যাবে না।

নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে মহানগর যুবদলের সকল স্তরের নেতাকর্মীকে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram