পটিয়ায় যাত্রীবাহী বাসে ৮ কেজি গাঁ/জাসহ আ/টক ১।

নিজস্ব প্রতিবেদন:

চট্টগ্রামের পটিয়ায় মাদকবিরোধী অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৮ কেজি গাঁজাসহ মোহাম্মদ নুর (২৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন শান্তির হাট বাজারের পূর্ব পাশে অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়।

এসআরবি-৭, চট্টগ্রামের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের একটি আভিযানিক দল। খবর ছিল, কয়েকজন মাদক কারবারি কুমিল্লা থেকে বাসযোগে পটিয়া হয়ে কক্সবাজারের দিকে গাঁজা নিয়ে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় বিকেল ৪টা ২০ মিনিটে শান্তির হাট বাজারের পূর্ব পাশে মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি শুরু করা হয়। বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে তিশা প্লাটিনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মোহাম্মদ নুরকে আটক করা হয়। এ সময় তার হেফাজতে থাকা একটি কার্টন থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

আটক মোহাম্মদ নুর কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকের বাসিন্দা বলে জানানো হয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্য পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: এসআরবি-৭, চট্টগ্রাম।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram