লক্ষ্মীপুরে গু,লিতে খোরশেদ আলম নিহত, পুলিশের তাৎক্ষণিক অভিযানে গ্রে/প্তা/র ২।

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নে খোরশেদ আলম নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ালিদের নেতৃত্বে একদল লোকের বিরুদ্ধে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে সদর উপজেলার ৫ নম্বর পার্বতীনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দিলশাদপুরের মান্দারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ খোরশেদ আলমকে স্বজন ও স্থানীয় লোকজন উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় ওয়ালিদের নেতৃত্বে মান্না, ইব্রাহিম ছোট্টু, কামরুল, বাচ্চু, হিরুসহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে খোরশেদ আলমকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে ইব্রাহিম ছোট্টু (৪৪) ও মাসুদ রানাকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ইব্রাহিম ছোট্টু পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর এলাকার বক্স আলী ভূঁইয়া বাড়ির মৃত সৈয়দ আহাম্মদ ভূঁইয়ার ছেলে। অপর গ্রেপ্তার মাসুদ রানা সদর উপজেলার ভাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুর গ্রামের তোফায়েল আহমেদের ছেলে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজিমী।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram