৩১ অক্টোবর শনিবার ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ”জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫ বছরের সফলতার ঐতিহাসিক সমাবেশ”।

 

প্রিয় দেশবাসী, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আগামী ৩১ অক্টোবর ২০২৬, শনিবার, জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন, ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫ বছরের সফলতার ঐতিহাসিক সমাবেশ। এই সমাবেশ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি একটি ইতিহাস।

আপনারা জানেন – এই সংগঠনের জন্ম কিভাবে? ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি। যখন দেশে সামরিক শাসন চলছে, যখন সব পেশাজীবী সংগঠন ভয়ে চুপসে গেছে, ঠিক তখনই একজন সাহসী মানুষ মরহুম আলতাফ হোসেন বুক চিতিয়ে প্রতিষ্ঠা করেছিলেন – জাতীয় সাংবাদিক সংস্থা।

অনেকে জানে না – বাংলাদেশে সাংবাদিকদের যতগুলো সংগঠন আছে, তার মধ্যে একমাত্র জাতীয় সাংবাদিক সংস্থাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত, যার নিবন্ধন নং – ১৮৮২। এই জন্যই এর নামের সাথে “জাতীয়” শব্দটি সাংবিধানিকভাবে বৈধ। অন্য কোনো সংগঠন চাইলেই জাতীয় লিখতে পারে না।

এই সংগঠনের লোগোর ইতিহাস জানেন? সবুজ পাতার মধ্যে লাল বৃত্ত, তার ভেতরে কলম হাতে – এই লোগোর মানে হলো – “সবুজ বাংলাদেশের বুকে রক্ত দিয়ে লেখা হবে সত্যের ইতিহাস।” এই লোগো আজ পর্যন্ত পরিবর্তন হয়নি। ৪৫ বছর ধরে একই আছে। এটাই ঐতিহ্য।

আজ অনেকে প্রশ্ন করে – জাতীয় সাংবাদিক সংস্থা কী করেছে? আমি তাদের বলি – ১৯৯১ সালে যখন বিএনপি সরকার প্রথম ওয়েজ বোর্ড ঘোষণা করে, সেই দাবির প্রথম খসড়া দিয়েছিল জাতীয় সাংবাদিক সংস্থা।
২০০৬ সালে যখন সাংবাদিকদের ওপর নির্যাতন বেড়েছিল, তখন জাতীয় প্রেসক্লাবের সামনে ৭২ ঘণ্টা অনশন করেছিল এই সংস্থাই। আজ সেই সংস্থার ৪৫ বছর। সফলতার ৪৫ বছর।

তাই বীর চট্টলা টিভি পরিবার – চট্টগ্রামের বিভাগের কণ্ঠস্বর, আমরা ঘোষণা করছি – আগামী ৩১ অক্টোবরের সমাবেশে আমরা চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা থেকে ৩০০ সাংবাদিক নিয়ে ঢাকার রাজপথে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। আমাদের দাবি স্পষ্ট – প্রধান অতিথি মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জনাব জাকারিয়া তাহের সুমন এমপি মহোদয়ের কাছে –

আপনি শুধু ইট-বালুর মন্ত্রী নন, আপনি ১৮ কোটি মানুষের আশ্রয়দাতা। তাই প্রতিটি জেলায় সাংবাদিকদের জন্য “বঙ্গবন্ধু সাংবাদিক টাওয়ার” বরাদ্দ চাই। আমি জাতীয় সাংবাদিক সংস্থার সম্মানিত সভাপতি, মহাসচিব মোঃ আলমগীর গনি ভাই, আহ্বায়ক এম এ আকাশ ভাই এবং সদস্য সচিব মোঃ জাফর উল্লাহ ভাইকে চট্টগ্রামের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাই। আপনারা ৪৫ বছর ধরে সাংবাদিকদের আগলে রেখেছেন, এবার আমাদের পালা আপনাদের সম্মান ফিরিয়ে দেওয়ার।

তাই সারা বাংলাদেশের সকল জেলা, উপজেলা, ইউনিয়নের জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের প্রতি আমার আহ্বান – ৩১ অক্টোবর, ঢাকা চলো। দলে দলে যোগ দাও। প্রমাণ করে দাও – সাংবাদিকরা ভাড়াটিয়া নয়, সাংবাদিকরা এই রাষ্ট্রের মালিক। জয় হোক জাতীয় সাংবাদিক সংস্থার। জয় হোক বীর চট্টলা টিভির।

সম্পাদক: এস এম গিয়াস উদ্দিন সম্রাট. চেয়ারম্যান, বীর চট্টলা টিভি ও চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি, জাতীয় সাংবাদিক সংস্থা

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram