কমলনগরে ৭১ লাখ টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, অনুপের সন্ধানে ১ লাখ টাকা পুরস্কার।

কবির হোসেন রাকিব (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজারের পশ্চিম পাশে পালোয়ান বাড়ির দরজায় ‘কফি হাউস’ খোলার নামে গ্রাহকদের প্রায় ৭১ লক্ষ টাকা নিয়ে রাতারাতি উধাও হয়ে গেছেন অনুপ কুমার নাথ (৪৪) নামের এক ব্যক্তি। গত ১ সেপ্টেম্বর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। চতুর এই প্রতারককে কেউ ধরিয়ে দিতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, অনুপ কুমার চন্দ্রগঞ্জ থানার পশ্চিম দিঘলী গ্রামের সঞ্জয় কুমার নাথ ও মমতা রানী দেবীর ছেলে। তিনি হাজিরহাট বাজার এলাকায় একটি কফি হাউস চালু করে চটকদার প্রচারণার মাধ্যমে স্থানীয় ব্যবসা ও বিনিয়োগের সুযোগ দেখিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। এরপর সুকৌশলে বিভিন্নজনের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে কেটে পড়েন।
​গত ১ সেপ্টেম্বর থেকে তার মোবাইল ফোন বন্ধ এবং পরিবারের সঙ্গেও কোনো যোগাযোগ নেই বলে জানা গেছে। টাকা হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। প্রতারণার শিকার ভুক্তভোগীরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

​আসামির পরিচয়:
​নাম: অনুপ কুমার নাথ (৪৪)
​পিতা: সঞ্জয় কুমার নাথ
​মাতা: মমতা রানী দেবী
​গ্রাম: পশ্চিম দিঘলী, ডাকঘর: দিঘলী বাজার
​থানা: চন্দ্রগঞ্জ, জেলা: লক্ষ্মীপুর
​যদি কোনো সদয় ব্যক্তি অভিযুক্ত অনুপ কুমার নাথের সন্ধান পান বা তার অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেন, তবে নিকটস্থ থানা অথবা ভুক্তভোগীদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। সন্ধানদাতাকে নগদ ১,০০,০০০ (এক লক্ষ) টাকা পুরস্কার প্রদান করা হবে। যোগাযোগ, 01731162865

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram