পটিয়ায় ১২ বছরের শিশু অপহরণ ও ধ/র্ষ/ণ মামলায় মূল অভিযুক্তসহ গ্রে/প্তা/র ২।

চট্টগ্রামের পটিয়ায় ১২ বছরের এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি। গ্রেপ্তার দুজন হলেন মামলার এজাহারনামীয় প্রধান আসামি আদিত্য মল্লিক (২১) ও তার বাবা উত্তম মল্লিক (৪৫)।

গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের রামু উপজেলার মরিচ্চ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১৫, কক্সবাজারের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

এসআরবি সূত্রে জানা যায়, চট্টগ্রামের পটিয়া থানায় দায়ের করা মামলা নম্বর ০৬, তারিখ ১১ জুলাই ২০২৫। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭, ৯(১) ও ৩০ ধারা এবং বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-সংক্রান্ত ধারায় দায়ের করা এ মামলার এজাহারনামীয় দুই আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে তারা কক্সবাজারের রামু থানা এলাকায় অবস্থান করছেন বলে জানতে পারে এসআরবি। পরে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আদিত্য মল্লিক ও উত্তম মল্লিক চট্টগ্রামের পটিয়া উপজেলার অলির হাট মল্লিক পাড়া এলাকার বাসিন্দা।

এসআরবি জানিয়েছে, গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: এসআরবি-৭, চট্টগ্রাম।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram