পানিবন্দি মানুষের পাশে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

চট্টগ্রামে টানা বর্ষণে পানিবন্দি হওয়া চান্দগাঁও সিঅ্যান্ডবি ও মোহরা এলাকা পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।

প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগে মানুষের পাশে থাকা সরকারের দায়িত্ব। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ, সাঈদ আল নোমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram

দুবাইয়ে মদ-নারীতে মেতেছেন চসিকের সাবেক প্যানেল মেয়র লিটন – ৪র্থ স্ত্রীর ভিডিও ভাইরাল – বৈষম্যবিরোধী আন্দোলনে সন্ত্রাসী বাহিনীর অভিযোগ – বিদেশে বসে আমোদ-ফুর্তি – তৃণমূলের ক্ষোভ”