![]()
বীর চট্টলা টিভি চট্টগ্রাম বন্দরের লাইটিং এন্ড মুরিং ডিপার্টমেন্ট নিয়ে দীর্ঘ অনুসন্ধান করছে। নিউজের পর নিউজ, তারপরে নড়েচড়ে বসেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ৩০ কোটি টাকা কে বৈধ করার জন্য হারবার মাস্টার জহিরুল ইসলামের নেতৃত্বে লাইটিং ও মুরিং অফিসার ফখরুল ইসলাম ডগ ইয়ারের স্টোরম্যান বার্থিং মাস্টার আব্দুল মালেক জাহাজের পরিদর্শক দেলোয়ার হোসেন আলী জাহাজের মাস্টার আবুল কালাম মালগুলো সরিয়ে ফেলানোর জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তদন্তকারী কর্মকর্তা গিয়ে ডগ ইয়ারে কোন মাল দেখতে না পাই প্রকাশ থাকে যে এখান থেকে বেশিরভাগ এই নতুন মাল সরিয়ে ফেলা হবে?
আজ আমরা দেখাবো – চুরিটা কিভাবে হচ্ছে, বৈজ্ঞানিকভাবে।
প্রথমে ডাটা দেখুন: ডক অফিসস্থ স্টোরে বর্তমানে মজুদ আছে বলে সূত্রের দাবি – নতুন মুরিং বয়া ২৫টি, নতুন লাইট বয়া ১৮টি, ৬২ মিমি চেইন ৩৩.৫ সেকেল, ৬০ মিমি চেইন ৫৫ সেকেল, ৫২ মিমি চেইন ৫৩.৫ সেকেল, ৫ টন নোঙর ২০টি, ৩ টন নোঙর ০৫টি। এছাড়াও জয়েনিং সেকেল, মুরিং সেকেল মিলিয়ে শতাধিক মালামাল। আর ব্যবহারযোগ্য পুরাতন মালের বিরাট মজুদ আছে বলে দাবি করা হচ্ছে।
এরপরেও বোর্ড সিদ্ধান্ত নং ২০৩৪৩, তারিখ ০৫/১১/২০২৬ এর মাধ্যমে DPM পদ্ধতিতে নতুন করে – মুরিং বয়া ০৪টি, লাইটিং বয়া ০৪টি, ৬২ মিমি চেইন ১৮ সেকেল, ৬০ মিমি চেইন ২০ সেকেল, ৫ টন নোঙর ২০টি, ৩ টন নোঙর ১০টি সহ আরো অনেক মাল ক্রয়ের প্রস্তাব প্রক্রিয়াধীন আছে বলে জানা গেছে। সূত্রের দাবি অনুযায়ী এই ক্রয়ের আনুমানিক মূল্য প্রায় ৩০ কোটি টাকা হতে পারে।
এখন প্রশ্ন: ৩০ কোটি টাকার বোর্ড মিটিংয়ে কারা থাকতে হবে?
চট্টগ্রাম বন্দর আইন ও বন্দর বোর্ডের নিয়ম অনুযায়ী, এত বড় অংকের সিদ্ধান্ত নিতে হলে বোর্ড মিটিংয়ে উপস্থিত থাকতে হয়:
১. চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ – সভাপতি
২. সদস্য (হারবার ও মেরিন)
৩. সদস্য (প্রকৌশল)
৪. সদস্য (অর্থ)
৫. সদস্য (প্রশাসন ও পরিকল্পনা)
৬. নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি
৭. অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি
৮. বন্দরের প্রধান প্রকৌশলী (যান্ত্রিক / তড়িৎ)
৯. বন্দরের প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা
১০. বোর্ড সচিব
এই কমিটি ছাড়া ৩০ কোটি টাকার ফাইল বৈধ হয় না। তাই আমরা প্রশ্ন করছি – ২০৩৪৩ নং ফাইলে কারা স্বাক্ষর করেছেন? মিটিংয়ের মিনিটস কোথায়? DPM পদ্ধতি ব্যবহারের যৌক্তিকতা কোথায়? তথ্য অধিকার আইন অনুযায়ী এই ফাইল প্রকাশ করতে হবে। এখন আসুন বৈজ্ঞানিক ব্যাখ্যায় চুরিটা কিভাবে হচ্ছে বলে অভিযোগ উঠেছে? সূত্রের দাবি অনুযায়ী, অভিযোগের পদ্ধতিটা এরকম।
ধাপ ১: সরানো:* ২৯ বা ৩০ তারিখে ডক অফিসের ৫ নং গেট থেকে মালামাল আলী জাহাজে করে সদরঘাট ফলো টিলা নিয়ে যাওয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্দেশ্য – তদন্ত কমিটি যখন ডক ইয়ার্ডে আসবে, তখন যেন মাল খুঁজে না পায়। তখন বলা যাবে – মাল নাই, মাল লাগবে।
ধাপ ২: ঘষামাজা: ফলো টিলায় নিয়ে গিয়ে পুরাতন চেইন, সেকেল, নোঙরকে বৈজ্ঞানিকভাবে ঘষামাজা করা হয় বলে অভিযোগ। কিভাবে? প্রথমে গ্রাইন্ডার / স্যান্ড ব্লাস্টিং দিয়ে পুরাতন চেইনের উপর থেকে মরিচা (Rust – Iron Oxide) তুলে ফেলা হয়। তারপর ওয়েল্ডিং করে ভাঙা লিংক জোড়া দেওয়া হয়। তারপর অ্যান্টি-রাস্ট প্রাইমার ও নতুন রঙ দেওয়া হয়। ফলে চোখে দেখলে মনে হয় – এটা নতুন মাল। কিন্তু বৈজ্ঞানিকভাবে এটা নতুন না।
ধাপ ৩: বৈজ্ঞানিকভাবে ধরা যায় কিভাবে?
নতুন চেইনের ডায়ামিটার হবে ঠিক ৬২ মিমি, ৬০ মিমি। ঘষামাজা করা পুরাতন চেইনের ডায়ামিটার ক্ষয়ে গিয়ে ৫৮-৫৯ মিমি হয়ে যায়। মাইক্রোমিটার দিয়ে মাপলেই ধরা পড়বে।
নতুন চেইনের ওজন হবে নির্দিষ্ট। পুরাতন চেইন ক্ষয়ে ওজন কমে যায়। ১ সেকেল = ৯০ ফুট, ওজন মাপলেই ধরা পড়বে।
নতুন চেইনে ম্যানুফ্যাকচারারের স্ট্যাম্প, ব্যাচ নম্বর, টেস্ট সার্টিফিকেট থাকে। ঘষামাজা করা চেইনে সেই স্ট্যাম্প থাকে না, বা মুছে যায়।
নতুন বয়াতে ফোম, স্টিলের থিকনেস ঠিক থাকে। পুরাতন বয়াতে ভিতরে পানি ঢুকে জং ধরে, ওজন বেড়ে যায়। আল্ট্রাসনিক থিকনেস টেস্ট করলেই ধরা পড়বে।
ধাপ ৪: আবার ডক ইয়ার্ডে আনা:
তদন্ত হয়ে গেলে, ৩০ কোটি টাকার বৈধতা হয়ে গেলে, পুনরায় ওই ঘষামাজা করা মালগুলোকে ডক ইয়ার্ডে নিয়ে আসা হতে পারে বলে সূত্র দাবি করছে। তখন খাতায় দেখানো হবে – নতুন মাল কেনা হয়েছে, নতুন মাল লাগানো হয়েছে। কিন্তু বাস্তবে পুরাতন মালই লাগানো হলো। দিনশেষে পাবলিকের টাকা – এই পদ্ধতিতে পকেটে চলে যায় বলে অভিযোগ। বীর চট্টলা টিভি এই পুরা পদ্ধতিকে প্রমাণিত সত্য বলছে না। আমরা বলছি – এই অভিযোগ এসেছে, এই বৈজ্ঞানিক পদ্ধতিতে যাচাই করতে হবে।
আমাদের দাবি:
১. ডক অফিসের স্টোরের বর্তমান মজুদ, সিসিটিভি ফুটেজ জব্দ করা হোক।
২. আলী জাহাজের ২৯/৩০ তারিখের মুভমেন্ট লগ, সদরঘাট -ফলো টিলা রুটের জিপিএস ডাটা যাচাই করা হোক।
৩. ২৬/১১/২০২৬ তারিখের বোর্ড মিটিংয়ের মিনিটস প্রকাশ করা হোক।
৪. চেইনের ডায়ামিটার, ওজন, আল্ট্রাসনিক টেস্ট করে নতুন না পুরাতন – তা প্রমাণ করা হোক।
আমরা নৌ পরিবহন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুদক, বন্দর চেয়ারম্যানের কাছে দাবি জানাচ্ছি স্বচ্ছ তদন্ত করুন। বীর চট্টলা টিভি বন্দরের বিরুদ্ধে না, বন্দরের পক্ষে। বন্দরের শ্রমিকদের পক্ষে, ১৮ কোটি মানুষের পক্ষে। বন্দর কর্তৃপক্ষের যদি কোনো বক্তব্য থাকে, আমরা তা প্রকাশ করবো। এটাই সাংবাদিকতা, এটাই সংবিধানের ৩৯ অনুচ্ছেদ।
বীর চট্টলা টিভি।সত্যের সন্ধানে নির্ভীক জনস্বার্থে