![]()
Directorate General of Drug Administration (DGDA), ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং IQVIA আন্তর্জাতিক স্বাস্থ্য তথ্য ও গবেষণা প্রতিষ্ঠান, যারা সারা পৃথিবীর ওষুধের বাজারের হিসাব রাখে, তাদের তথ্য অনুযায়ী ২০২৬ সালে বাংলাদেশের ওষুধের বাজার প্রায় ৪০ হাজার ৮৮৫ কোটি টাকা। দেশের ওষুধের চাহিদার ৯৮% এখন দেশেই তৈরি হয় বাংলাদেশ এখন ১৬০টির বেশি দেশে ওষুধ রপ্তানি করে।
DGDA ঔষধ প্রশাসন অধিদপ্তর এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে ২৯৫টি অ্যালোপ্যাথিক প্রস্তুতকারক, ২৮৪টি ইউনানি, ২০৫টি আয়ুর্বেদিক, ৭১টি হোমিওপ্যাথিক* কোম্পানি আছে।
Bangladesh Association of Pharmaceutical Industries(BAPI), বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি এইটা হলো ওষুধ কোম্পানিগুলোর সংগঠন। আর Medical and Pharmaceutical Industries(MAPI) , চিকিৎসা ও ঔষধ শিল্প এই শব্দটা দিয়ে সাধারণত ওষুধ আর চিকিৎসা সরঞ্জাম তৈরির শিল্পকে বোঝানো হয়।
BAPI এর তথ্য অনুযায়ী, নিবন্ধিত কোম্পানি ৩০৭টি, এর মধ্যে সক্রিয়ভাবে উৎপাদনে আছে প্রায় ১৫০টি। আর সবচেয়ে ভয়ংকর তথ্য – মাত্র ১০টি কোম্পানি বাজারের ৭০ থেকে ৭৫%* দখল করে আছে। স্কয়ার, ইনসেপ্টা, বেক্সিমকো, রেনাটা, অপসোনিন, এসকেফ এই বড় কোম্পানিগুলোর হাতেই পুরো বাজার।
এই বিশাল বাজারের মাঝখানে পড়ে আছে একজন সাধারণ রোগী, যার হাতে একটা প্রেসক্রিপশন
বৈজ্ঞানিক ব্যাখ্যা: প্রেসক্রিপশন বাণিজ্য কিভাবে হয়?
বৈজ্ঞানিক ভাষায় বুঝুন, ডাক্তারি বাণিজ্যটা কিভাবে হয়?
একটা রোগের জন্য একটা Generic Name ওষুধের আসল বৈজ্ঞানিক নাম থাকে। যেমন: জ্বরের জন্য Paracetamol। এই Paracetamol বাংলাদেশে ৩০০ কোম্পানি বানায়। সবগুলোর Bioequivalence জৈব সমতুল্যতা মানে একই ওষুধ শরীরে একইভাবে কাজ করা প্রায় একই হওয়ার কথা, যদি GMP- Good Manufacturing Practice, উত্তম উৎপাদন চর্চা, মানে ওষুধ বানানোর সঠিক নিয়ম মানা হয়।
কিন্তু রোগীরা অভিযোগ করছেন কিছু ডাক্তার Generic Name আসল বৈজ্ঞানিক নাম লেখেন না, লেখেন Brand Name কোম্পানির দেওয়া বাজারের নাম। অর্থাৎ “Paracetamol” না লিখে লিখেন “অমুক কোম্পানির Napa” বা “তমুক কোম্পানির Ace”।
আরও অভিযোগ আছে একটা রোগের জন্য ১টা ওষুধই যথেষ্ট, কিন্তু প্রেসক্রিপশনে লেখা হয় ৫টা, ৭টা, ১০টা ওষুধ। চিকিৎসা বিজ্ঞানে একে বলে Polypharmacy বহু-ঔষধ সেবন, মানে অপ্রয়োজনে অনেকগুলো ওষুধ একসাথে লেখা*। এর ফলে রোগীর শরীরে Drug Interaction অর্থ: ওষুধে ওষুধে সংঘর্ষ, মানে এক ওষুধ আরেক ওষুধের ক্ষতি করা হয়, লিভার-কিডনির উপর চাপ পড়ে।
আর সবচেয়ে ভয়ংকর অপ্রয়োজনে Antibiotic জীবাণুনাশক ওষুধ লেখা। এর ফলে শরীরে তৈরি হয় AMR – Antimicrobial Resistance, বাংলায়: জীবাণুর ওষুধ প্রতিরোধ ক্ষমতা। মানে এক সময় আর কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করবে না। WHO বলছে, AMR এখন পৃথিবীর সবচেয়ে বড় স্বাস্থ্য হুমকিগুলোর একটা।
রোগীরা আরও অভিযোগ করছেন ডাক্তার নাকি বলে দেন, “এই ওষুধটা ওই নির্দিষ্ট দোকান থেকেই নিবেন।” ওই দোকানে গেলে দাম বেশি, অন্য দোকানে গেলে ওষুধ পাওয়া যায় না। এইখানেই তৈরি হয় সিন্ডিকেট।
আমরা বলছি না, সব ডাক্তার এমন করেন। হাজার হাজার সৎ ডাক্তার দিনরাত মানুষের সেবা করছেন, তারাই আমাদের গর্ব। কিন্তু যারা ওষুধ কোম্পানি থেকে কমিশন, উপহার, বিদেশ ভ্রমণ, গাড়ি, ফ্রিজ নিয়ে প্রেসক্রিপশনকে বাণিজ্য বানিয়েছেন বলে অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে কথা বলতেই হবে।
আইন কী বলে? আইন পরিষ্কার লিখা আছে:
১. ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩: এই আইনে ভেজাল ওষুধ, নকল ওষুধ, কৃত্রিম সংকট তৈরি করার জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান আছে। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করলে ২০,০০০ টাকা জরিমানা।
২. BMDC Bangladesh Medical and Dental Council, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল, মানে ডাক্তারদের লাইসেন্স দেওয়ার সরকারি প্রতিষ্ঠান এর আইন ২০১০ এবং BMDC এর Code of Ethics নৈতিক আচরণবিধি অনুযায়ী একজন ডাক্তার ওষুধ কোম্পানি থেকে কোনো ধরনের আর্থিক সুবিধা নিতে পারবেন না। প্রেসক্রিপশনে অনিবন্ধিত ওষুধ লেখা আইনের লঙ্ঘন হতে পারে বলে ২০২৫ সালে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কমিটি সুপারিশ করেছে।
৩. বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অধ্যাদেশ ২০২৫ এর খসড়া: এখানে নিবন্ধন ছাড়া চিকিৎসা করলে ১ বছরের জেল বা ৫ লাখ টাকা জরিমানা, আর নিষিদ্ধ ওষুধ লিখলে ৫ লাখ টাকা জরিমানার প্রস্তাব আছে।
আইন আছে, কিন্তু প্রয়োগ নাই। এইটাই মূল সমস্যা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে জিরো টলারেন্স দাবি জানাচ্ছি, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়, DGDA – ঔষধ প্রশাসন অধিদপ্তর, BMDC – বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল এর কাছে ৪টা দাবি জানাচ্ছি:
১. জিরো টলারেন্স শূন্য সহনশীলতা, মানে একটুও ছাড় না দেওয়া ঘোষণা করতে হবে, প্রেসক্রিপশনের বিনিময়ে কমিশন নেওয়া, কোম্পানি থেকে উপহার নেওয়া এইটাকে দুর্নীতি হিসেবে গণ্য করতে হবে।
২. Generic Name – আসল বৈজ্ঞানিক নাম লেখা বাধ্যতামূলক করতে হবে ডাক্তার Generic Name লিখবেন, রোগী তার সামর্থ্য অনুযায়ী যেকোনো DGDA অনুমোদিত কোম্পানির ওষুধ কিনবেন। তাহলে নির্দিষ্ট দোকানের সিন্ডিকেট ভেঙে যাবে।
৩.ইলেকট্রনিক কম্পিউটারে লেখা প্রেসক্রিপশন চালু করতে হবে, হাতে লেখা প্রেসক্রিপশন না, কম্পিউটারে লেখা প্রেসক্রিপশন, যাতে DGDA চাইলে দেখতে পারে কোন ডাক্তার কতটা অ্যান্টিবায়োটিক লিখছেন।
৪. ওষুধের দাম DGDA – ঔষধ প্রশাসন অধিদপ্তর* এর ওয়েবসাইটে প্রকাশ করতে হবে একই Generic এর ওষুধ এক কোম্পানি ১০ টাকা, আরেক কোম্পানি ৩০ টাকা নিচ্ছে কেন? এইটার জবাব দিতে হবে।
ডাক্তার যদি অপরাধ করে, তাকে আইন অনুযায়ী শাস্তি দিন, আমরা তার পক্ষে না। কিন্তু একজন গরিব রোগী, যে তার শেষ সম্বল দিয়ে ওষুধ কিনতে আসে, তার গলাকাটা চলবে না। আজ এই নিউজের পরে যদি একজন রোগীও বাঁচে, যদি একজন ডাক্তারও সৎভাবে প্রেসক্রিপশন লেখে, তাহলে বীর চট্টলা টিভির এই নিউজ সার্থক। কারণ আমরা ১৮ কোটি মানুষের কণ্ঠ। আমরা গরিবের পক্ষে। আমরা সত্যের পক্ষে।
বীর চট্টলা টিভি সত্যের সন্ধানে নির্ভীক জনস্বার্থে