বোয়ালখালীতে ৯ হাজার ১৫০ পিস ই/য়া/বাসহ মাদক কারবারি গ্রে/প্তা/র।

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে ৯ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তসলিম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ৪৫ হাজার টাকা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে বোয়ালখালী থানাধীন আকুবদণ্ডী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আকুবদণ্ডী গ্রামে মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজনের অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালায় এসআরবি-৭-এর একটি আভিযানিক দল। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. তসলিমকে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ৯ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেপ্তার মো. তসলিম বোয়ালখালী উপজেলার সৈয়দপুর এলাকার কোরবান আলীর বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম মো. জাফর মিয়া।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram