লাহারকান্দিতে ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে ২০২৩ ব্যাচের জয়।

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী আবদুর রব উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ব্যাচ ফ্রেন্ডস ফোরাম ২০২১’-এর আয়োজনে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ২০২৫ ব্যাচকে ৫-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ২০২৩ ব্যাচ।

ফাইনাল খেলার উদ্বোধন করেন লাহারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রোমান হাওলাদার। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। শেষ পর্যন্ত ৫-২ গোলের ব্যবধানে জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে ২০২৩ ব্যাচ।

খেলা চলাকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আবদুর রব হেলাল, আবদুল্লাহ আল বানী সংগ্রাম, রিয়াজ রিজু, কাউছারসহ আরও অনেকে।

আয়োজকদের উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টে খেলাধুলার পাশাপাশি পারস্পরিক বন্ধন, সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদারের সুযোগ তৈরি হয়। এমন আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং নতুন প্রজন্মের কাছে খেলাধুলার ইতিবাচক চর্চা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram