
বিশেষ প্রতিনিধি, বীর চট্টলা টিভিঃ
লক্ষ্মীপুরের রায়পুর থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজন আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) রায়পুর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন মোঃ জিসান (২৬)। তিনি জিআর-২২৬/২৪ মামলায় ২ মাসের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও রায়পুর থানার এফআইআর নং-৬, তারিখ ০৩ অক্টোবর ২০২৫; জিআর নং-৩০১ মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
তার বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৪৩/৪৪৮/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/৩৭৯/৩৮০/৪২৭/৫০৬(২) ধারায় অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত জিসান রায়পুর উপজেলার চরমোহনা (উত্তর রায়পুর, মোবারক আলী হাজী বাড়ি), ২ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ ইউসুফ।
অপর গ্রেফতারকৃত আসামি হলেন শারমিন। তিনি সিআর-৭৯৮/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি। তার পিতা ফরহাদ হোসেন। তিনি রায়পুর উপজেলার চরবংশী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।