লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপ’গান সহ দুই ব্যক্তি গ্রেফতার।

মোঃ শাকিল, বিশেষ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা, বিদেশি মদ ও একটি দেশীয় পাইপগানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে ৪ নম্বর চররুহিতা ইউনিয়ন থেকে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মোঃ জাহাঙ্গীর আলম (৪৭) ও কবির হোসেন শাহীন (৩১)। তাঁদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা, ৫.৮৫০ লিটার বিদেশি মদ, নগদ ২,২০০ টাকা, একটি পাইপগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ডিএনসির সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে মামলা হয়েছে। পরে আসামিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram