হঠাৎ বাতিল! চসিক প্রশাসকের পিএস মারুফুল হকের অফিস আদেশ বাতিল – ২৮ সেপ্টেম্বরের সেই আদেশে কি ছিল?

চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে এই মুহূর্তের সবচেয়ে চাঞ্চল্যকর খবর। চসিক প্রশাসকের ব্যক্তিগত সহকারী মারুফুল হক চৌধুরীর অফিস আদেশ হঠাৎ বাতিল! প্রশ্ন হচ্ছে – কোন আদেশ? কেন বাতিল? কার নির্দেশে? আমি এস এম গিয়াস উদ্দিন সম্রাট, বীর চট্টলা টিভি – সত্যের সন্ধানে নির্ভীক হয়ে শুধু কাগজ দিয়ে কথা বলবো।” “আমাদের হাতে আসা তথ্য অনুযায়ী – চসিক সচিবালয় বিভাগ থেকে গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একটি অফিস আদেশ জারি করা হয়।

স্মারক নং – ৪৬.১১.১৬০০.০০১.৩১.০০০.২৬-১৫৭১

এই আদেশটি জারি করা হয়েছিল ‘জরুরি দাপ্তরিক প্রয়োজনে’। এই আদেশের ভিতরেই মারুফুল হক চৌধুরীর সংক্রান্ত একটি অংশ ছিল – তাকে কোথাও সংযুক্তি বা দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু আজ, চসিক প্রশাসক সরাসরি অনুমোদনক্রমে, সেই ২৮ সেপ্টেম্বরের আদেশের শুধু মারুফুল হক চৌধুরীর সংক্রান্ত অংশটুকু বাতিল ঘোষণা করা হলো। মানে পুরো অফিস আদেশ বাতিল হয়নি, বাতিল হয়েছে শুধু মারুফুল হক চৌধুরীর অংশটি। এটাই ১০০% সঠিক তথ্য – কোনো গুজব নয়, কোনো ধারণা নয়।”

“এখন প্রশ্ন – কেন? চসিক সূত্র কি বলছে? সূত্র বলছে – জরুরি দাপ্তরিক প্রয়োজনেই এই বাতিল।

এর মানে দুটি হতে পারে – এক, প্রশাসক মহোদয় তার পিএস হিসেবে মারুফুল হক চৌধুরীকেই রাখতে চান, তাকে অন্য কোথাও যেতে দিতে চান না। দুই, ২৮ সেপ্টেম্বরের আদেশে কোনো প্রশাসনিক ত্রুটি ছিল, তাই সেটি সংশোধন করা হলো। আমি কোনো পক্ষ নেবো না। আমি শুধু কাগজ দেখাবো। আমরা বীর চট্টলা টিভি – আমরা প্রশাসকের সিদ্ধান্তকে সম্মান করি, কিন্তু প্রশ্ন করি – এই বাতিল আদেশের পর মারুফুল হক চৌধুরীর পরবর্তী দায়িত্ব কি থাকছে? তিনি কি প্রশাসকের পিএস হিসেবেই বহাল থাকছেন? এই প্রশ্নের উত্তর জানতে আমাদের চোখ রাখুন চসিক সচিবালয়ে।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram