অ/স্ত্র হাতে মাদকবিরোধী অভিযানের পর পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক।

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে যাচ্ছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। আজ সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ ঘোষণা দেবেন।

সোমবার সকাল সাড়ে ৮টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন জানান, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে তিনি পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন।

পোস্টে তিনি বলেন, ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে যারা সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাস করছেন, তারা যেন জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে তাতে অংশ নেন। তিনি আরও বলেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও উদ্দীপনা নিয়ে কাজ করবেন।

ইশরাক বলেন, পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করা হবে এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফর করবেন। পোস্টের শেষে তিনি লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল!’

এর আগে গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেন ইশরাক হোসেন। অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওতে তাকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে নির্দেশ দিতে দেখা যায়। তার সঙ্গে থাকা কয়েকজনের হাতেও অস্ত্র দেখা যায়।

ঘটনাটি নিয়ে অস্ত্র প্রদর্শনের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি তদন্তে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে ওয়ারী বিভাগের উপকমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

সরকারসংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জানা যায়, গত রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাক হোসেনকে ডেকে পদত্যাগের নির্দেশ দেন।

অস্ত্র প্রদর্শনের ঘটনা নিয়ে সমালোচনার মধ্যে ইশরাক দাবি করেছিলেন, মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে অংশ নিতেই তিনি সেখানে গিয়েছিলেন।

এর আগে বিতর্কিত কর্মকাণ্ডের জেরে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকেও পদত্যাগ করতে হয়েছিল। মিরপুরে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তার ঘনিষ্ঠদের নাম আসার পর রাজনৈতিক অস্বস্তি তৈরি হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর গত ১ অক্টোবর স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

এবার ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনায়ও দল ও সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতির পর মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সামনে এলো।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram