কোতোয়ালী থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন  ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক গ্রেফতার

সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে কোতোয়ালী থানার অভিযান টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা এলাকায়য় অভিযান পরিচালনা করিয়া ইং ০৫/০১/২০২৬ তারিখ সন্ধ্যা ১৯.৩০ ঘটিকার সময় আসামী মোঃ খালেদ মাসুদ প্রকাশ মাসুদ (৩৫), পিতা-মৃত শওকত আলী, মাতা-মনোয়ারা বেগম সাং- আকুবদন্ডী, মোল্লাবাড়ী, ০৬ নং পোপাদিয়া ইউপি, থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমান- মোহরা, ওয়াশা কলোনী,৩৫ নং পাম্প এর পাশে, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামকে কোতোয়ালী থানার মামলা নং-০৩/৪৬৬, তারিখ-০৪/১১/২০২৪ ইং, ধারা- ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩০৭/ ১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০ তৎসহ বিস্ফোরক উপাদানাবলী আইন ১৯০৮ এর ৩/৪ ও কোতোয়ালী থানার মামলা নং-১৫, তারিখ-২৩/০৮/২০২৪ ইং, ধারা- ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭ /৫০৬/ ১১৪/১০৯/৩৪ সহ সংযোজিত ৩০২ পেনাল কোড মূলে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। আসামী মোঃ খালেদ মাসুদ প্রকাশ মাসুদ (৩৫) সাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি এবং সাবেক সাধারন সম্পাদক বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ ছিলেন

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram