
সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে কোতোয়ালী থানার অভিযান টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ইং ০৫/০১/২০২৬ তারিখ রাত ২৩.৩০ ঘটিকার সময় পাহাড়তলী থানাধীন নোয়াপাড়া চেয়ারম্যান কলোনী হইতে এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় জড়িত ট্রাক চালক আসামী মোঃ হোসেন (৩০) পিতা-মৃত সহিদ উল্লাহ মাতা-ফিরোজা বেগম, সাং-লাউতলী, সিদ্দিক মেম্বারের বাড়ি, ডাকঘর-জমিদারহাট, থানা-বেগমগঞ্জ জেলা-নোয়াখালী বর্তমান-নোয়াপাড়া, চেয়ারম্যান কলোনী, থানা-পাহাড়তলী জেলা-চট্টগ্রামকে কোতোয়ালী থানার মামলা নং-৪ তারিখ-০২/০১/২০২৬ইং ধারা-সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৯/১০৫ মূলে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে