
চট্টগ্রাম নগরীতে অপরাধ দমনে আবারও বড় সাফল্য দেখালো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
সিএমপির ডবলমুরিং মডেল থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে কুখ্যাত ছিনতাই চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ২টি চোরাই ব্যাটারি চালিত অটোরিকশা এবং ১টি লোহার কিরিচ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২২শে অক্টোবর ২০২৫ তারিখ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মোঃ বাবলু ওরফে বাবু, মোঃ রবিন ওরফে হৃদয় এবং মেহেদি হাসান। তারা নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও চুরির সাথে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।
এই পুরো অভিযানটি পরিচালনা করেন ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আরিফ ফয়সালের নেতৃত্বে এসআই আবদুল আলীম হোসেন সহ থানার একটি চৌকস টিম।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বীর চট্টলার টিভি, চট্টগ্রাম।