দৃষ্টিনন্দন ফকিরখীল সড়ক, উদ্বোধনের অপেক্ষায়—নতুন রূপে সাজছে ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড।

চট্টগ্রাম: নগরীর যোগাযোগব্যবস্থার উন্নয়ন, নাগরিক চলাচলে স্বাচ্ছন্দ্য এবং এলাকার সৌন্দর্য বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের দৃষ্টিনন্দন ফকিরখীল সড়ক। নির্মাণকাজ সম্পন্ন হওয়ায় এখন সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের উদ্যোগ, প্রচেষ্টা ও উন্নয়নমূলক পরিকল্পনার অংশ হিসেবে বাস্তবায়িত হয়েছে দৃষ্টিনন্দন এই সড়ক।

দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে নতুন রূপে সাজানো সড়কটি স্থানীয় বাসিন্দাদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এলাকার সৌন্দর্য বৃদ্ধি এবং নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণেও সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়নে এমন উদ্যোগ নগরীর সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নের ধারাকে আরও গতিশীল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খুব শিগগিরই সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে প্রশাসক ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে এগিয়ে চলেছে নগরীর উন্নয়ন কার্যক্রম।

উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাক প্রিয় চট্টগ্রাম।

 

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram