“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে চউকে বৃক্ষরোপণ কর্মসূচি

চট্টগ্রাম, ১৩ জুলাই ২০২৬: পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) ঠিকাদার সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রাঙ্গণে “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

চউক ঠিকাদার সমিতির সভাপতি মো. আকতার খান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি ইউনুচ চৌধুরী হাকিম, যুগ্ম-সম্পাদক সাদেকুর রহমান, যুগ্ম-সম্পাদক মেজবাহ উদ্দিন মিন্টু, মো. শাহজাহান এবং এন. মোহাম্মদ লিমন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, সদস্য (প্রকৌশল ও পরিকল্পনা) মো. জামিলুর রহমান, সচিব মোহাম্মদ মাহবুবউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ. এ. এম. হাবিবুর রহমান, এ. জি. এম. সেলিম, মোহাম্মদ মনজুর হাসান, নির্বাহী প্রকৌশলী (প্রকল্প) মো. মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলী (আইপি) রাজীব দাশ, নির্বাহী প্রকৌশলী আ. হ. ম. মিছবাহ উদ্দিন, অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ, অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন এবং সহকারী সচিব মো. আলমগীর খান।

এছাড়া অনুষ্ঠানে চউকের সিবিএ সভাপতি মো. ফয়েজ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো. নাসির উদ্দীন, দেলোয়ার, সালাউদ্দিন, জাকিরসহ সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশবান্ধব নগর গড়ে তোলার প্রত্যয়ে সংশ্লিষ্ট সবাই একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram

দুবাইয়ে মদ-নারীতে মেতেছেন চসিকের সাবেক প্যানেল মেয়র লিটন – ৪র্থ স্ত্রীর ভিডিও ভাইরাল – বৈষম্যবিরোধী আন্দোলনে সন্ত্রাসী বাহিনীর অভিযোগ – বিদেশে বসে আমোদ-ফুর্তি – তৃণমূলের ক্ষোভ”