
চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে মোঃ ইদ্রিস মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার সকাল থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পাওয়ায় উদ্বেগে রয়েছে পরিবার।
নিখোঁজ মোঃ ইদ্রিস মিয়া চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চাগাচর এলাকার লোকমান পাড়ার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত সোনা মিয়া এবং মাতার নাম লেদনী খাতুন। তাঁর ঠিকানা—লোকমান পাড়া, চাগাচর, ডাকঘর: দোহাজারী–৪৩৮২, চন্দনাইশ, চট্টগ্রাম।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত মঙ্গলবার সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন। কেউ তাঁর সন্ধান পেলে অথবা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৮২৪৪৮৩৯৩২
নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে পরিবার। তাঁর সন্ধান পেতে সংবাদটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।