দেশে হামে আরও ৭ শিশুর মৃ/ত্যু, মোট প্রাণহা/নি ১ হাজার ২১৪।

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২১৪ জনে।

একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে আরও ১ হাজার ১৩৫ শিশু।

শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ২৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ১ হাজার ১১০ শিশু।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১০৩ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছে আরও ১০৪ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়েছে ২৩ হাজার ২৭৩ জনের।

এ সময়ে মোট ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন।

হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুদের মৃত্যু এবং নতুন রোগী শনাক্তের এই পরিসংখ্যান দেশে রোগটির প্রাদুর্ভাবের পরিস্থিতি তুলে ধরছে।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram